Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Shubman Gill

স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?

ডান হাতের অনামিকায় চোট পাওয়ায় প্রথম দু'দিন তাঁকে মাঠে নামানো হয়নি। তবে রবিবার খেলা শুরুর আগে নেটে ব্যাট করতে দেখা যায় গিলকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১২:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১২:৪০

options
link
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন? zoom
অনুশীলনে মগ্ন শুভমান গিল। ছবি সংগৃহীত।
Advertisement

টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়কের চোট নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা অনেকটাই কাটল। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনের শুরুতে অনুশীলন করতে মাঠে নামলেন শুভমান গিল। ডান হাতের অনামিকায় চোট পাওয়ায় প্রথম দু’দিন তাঁকে মাঠে নামানো হয়নি। তবে রবিবার খেলা শুরুর আগে নেটে ব্যাট করতে দেখা যায় গিলকে।

গত বৃহস্পতিবার অনুশীলনের সময় দু’বার চোট পেয়েছিলেন শুভমান। প্রথমে নেটে ব্যাট করার সময় ডান হাতের অনামিকায় চোট লাগে। পরে স্লিপে ক্যাচিং অনুশীলনের সময়ও একই হাতে আঘাত পান তিনি। একই দিনে দু’বার চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের আগে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

Advertisement

শুভমনের চোট কতটা গুরুতর, তা অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়নি। শুক্রবার বোর্ড জানিয়েছিল, চোটের কারণে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলবেন না শুভমান। তাঁর জায়গায় নেতৃত্ব দেন কেএল রাহুলকে। বোর্ডের চিকিৎসকেরা নিয়মিত শুভমানের শারীরিক অবস্থার উপর নজর রাখছিলেন। এই পরিস্থিতিতে রবিবার শুভমানের মাঠে নামা ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। দিনের শুরুতে নেটে বেশ কিছুক্ষণ ব্যাটও করেন তিনি। সব ঠিক থাকলে প্রস্তুতি ম্যাচে এদিন ব্যাট করতে পারেন ভারত অধিনায়ক। সেক্ষেত্রে ম্যাচের আগে প্রয়োজনীয় অনুশীলনও সেরে নিতে পারবেন তিনি।

প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ ৮ উইকেটে ৩৬৩ রান তোলে। জবাবে ভারতীয় দল ৬ উইকেটে ৩৫৭ রান করে ডিক্লেয়ার দেয়। রবিবার সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ। আশা করা হচ্ছে, দিনের দ্বিতীয়ার্ধে ভারতীয় দলকে ফের ব্যাট করার সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য, ভারত-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে ১৫ আগস্ট। তার আগে শুভমানের মাঠে ফেরায় স্বস্তি ফিরেছে। সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম টেস্টে খেলায় তাঁর সামনে কোনও বাধা নেই। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.