শনিবার বাবাকে হারিয়েছেন লিওনেল মেসি। শোকের আবহেই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। লিগস কাপে মেক্সিকোর মনতেরের বিরুদ্ধে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ফুটবলাররা। গোল করার পর সতীর্থ মেসিকে শ্রদ্ধা জানালেন রদ্রিগো ডি পল।
বাবার মৃত্যুর কারণে এই ম্যাচে খেলেননি মেসি। তাঁর অনুপস্থিতিতে মায়ামির অধিনায়কত্বের দায়িত্ব ছিল ডি পলের কাঁধে। জাতীয় দলে তাঁরা একসঙ্গে খেলেন। ক্লাব ফুটবলেও এলএমটেনের সতীর্থ আর্জেন্টিনার এই মিডফিল্ডার। ৩২ মিনিটে বক্সের বাইরে কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ে শট নেন ডি পল। বল জালে জড়াতেই এগিয়ে যায় মায়ামি। এর পরেই নিজের জার্সি খুলে ফেলেন। দেখা যায়, নিজের জার্সির ভিতরে পরেছিলেন মেসির নাম লেখা ১০ নম্বর জার্সি। সেই জার্সি সমর্থকদের দেখিয়ে মেসির পাশে থাকার বার্তা দেন ডি পল।
আরও পড়ুন:
Rodrigo De Paul strikes from distance for the opener and honors his friend Leo Messi and his family ❤️ pic.twitter.com/96GEG7XpMh
— Major League Soccer (@MLS) August 9, 2026
মেসির বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই নানা ভাবে শ্রদ্ধা জানিয়েছে মায়ামি। ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের সময় স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে হোর্হে মেসির ছবি। ডি পল-সহ মায়ামির ফুটবলারেরা মাঠে নামেন কালো বাহুবন্ধনী পরে। শ্রদ্ধা জানাতে পিছিয়ে থাকেননি সমর্থকেরাও। ম্যাচের ১০ মিনিটে মেসির বাবাকে স্মরণ করেন তাঁরা। গ্যালারি থেকে ওঠে মেসির নামে স্লোগান। কারও হাতে ছিল পতাকা। তাতে লেখা, ‘শক্ত থাকো, লিও।’

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবারই রোজারিওয় ফিরে গিয়েছেন মেসি। তাঁর অনুপস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন ডি পল। গোল করে সেই আবেগের মুহূর্তটিকে আরও স্মরণীয় করে রাখলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। ডি পলের গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মনতেরে। ৪৭ মিনিটে গোল করেন হুগো কুইপার। নির্ধারিত সময়ের শেষ দিকে, ৯০ মিনিটে দিয়েগো রোসির গোলে ম্যাচ জিতে নেয় মেক্সিকোর ক্লাবটি। ১-২ গোলে হারতে হয় মায়ামিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র