Man allegedly killed a woman in Nadia

বিবাহবহির্ভূত সম্পর্কে টানাপোড়েন! বধূকে খুনের পর আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

অভিযোগ, বধূকে লক্ষ্য করে গুলি চালায় ওই ব্যক্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৩, ১৯:৫২

options
link
বিবাহবহির্ভূত সম্পর্কে টানাপোড়েন! বধূকে খুনের পর আত্মহত্যার চেষ্টা ব্যক্তির
ছবি: প্রতীকী।

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা ব্যক্তির। বুধবার সকালে নদিয়ার নবদ্বীপ থানার খড়েরমাঠ নতুনপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য।

Advertisement

মৃত ওই গৃহবধুর নাম অনামিকা দাস( ২৭)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির নাম অনিল মাহাতো। তাঁর বাড়িও একই এলাকায়। বুধবার সকালে অনিল মাহাতো আগ্নেয়াস্ত্র এবং একটি ধারালো ছুরি ও দড়ি নিয়ে অনামিকা দাসের বাড়িতে যান। এরপর অনামিকা দাসকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধারালো ছুরি বের করে গৃহবধূর পেটে ঢুকিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় ঘরেই লুটিয়ে পড়েন অনামিকা দাস নামে ওই গৃহবধূ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে পাশেই একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত অনিল মাহাতো। স্থানীয়রা দেখতে পেয়ে অনিল মাহাতোকে গাছ থেকে উদ্ধার করে। সেইসঙ্গে অনামিকা দাসের চিৎকারে স্থানীয়রা তার ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি-সহ পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।

Advertisement

[আরও পড়ুন: নেশা ও পর্নোগ্রাফিতে বুঁদ হয়ে ৩০টি শিশুকে যৌন হেনস্তা করে খুন! দোষী সাব্যস্ত যুবক]

দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত অনামিকা দাসের স্বামী উজ্জ্বল দাস একজন নির্মাণ শ্রমিক। প্রতিদিনের মতো এদিন সকালে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে যান। সকাল ৯টা নাগাদ লোক মারফত ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন। ওই গৃহবধূর স্বামী অনিল মাহাতোর কঠোর শাস্তির দাবি করেন।

বুধবার বিকালে অনিল মাহাতোর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন উজ্জ্বল দাস। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই অনামিকা দাসের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল অনিলের। ইদানীং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন গৃহবধূ। কিন্তু তা মেনে নিতে পারছিলেন না অনিল। সে কারণেই গৃহবধূর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে অনিল খুন করে বলে অভিযোগ। যদিও তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয় স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: আগামী মরশুমের জন্য ‘সেকেন্ড স্ট্রাইকার’ পেয়ে গেল ইস্টবেঙ্গল, ক্লেটনের সঙ্গে জুটি বাঁধছেন কে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.