Durgapur

নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হতেই পালটি যুবকের, তারপর…

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধুসূদনপুর কোলিয়ারি এলাকায় বাসিন্দা যুবক রোহিতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় এক নাবালিকার। নির্যাতিতার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে তাদের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৭:৪০

options
link
নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হতেই পালটি যুবকের, তারপর…
প্রতীকী ছবি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে দীর্ঘদিন সহবাস! সম্প্রতি সোশাল মিডিয়ায় ফাঁস ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। তারপরই বিয়েতে বেঁকে বসেন যুবক ও তাঁর পরিবার। থানায় অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। দুর্গাপুরের অন্ডালে গ্রেপ্তার যুবক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধুসূদনপুর কোলিয়ারি এলাকায় বাসিন্দা যুবক রোহিতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় এক নাবালিকার। নির্যাতিতার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে তাদের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সদস্যরাও বিষয়টি জানতেন। এমনকী দু’জনের বিয়ের বিষয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার আলোচনাও হয়েছিল। নাবালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার পরই বিয়ে দেওয়া হবে বলে স্থির ছিল। অভিযোগ, সেই সুযোগেই যুবক নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠ হন। এরই মধ্যে নাবালিকার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই যুবক ও তাঁর পরিবারের সদস্যদের আচরণ বদলে যায়। নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করেন অভিযুক্ত। 

Advertisement

এরপরই অন্ডাল থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। নাবালিকার মা জানান, “মেয়ের সঙ্গে ছেলেটির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। দুই পরিবারই বিষয়টি জানতাম। বিয়ের বয়স হলেই মেয়ের বিয়ে দেওয়া হবে বলে আলোচনা হয়েছিল। কিন্তু হঠাৎ করে ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর ছেলেটি ও তাঁর পরিবার বিয়ে করতে অস্বীকার করে। বাধ্য হয়েই আমরা থানার দ্বারস্থ হয়েছি।” কী করে সেই ভিডিও ফাঁস হল। সোশাল মিডিয়ায় তা আপলোড করা হল কী করে? সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য যুবক ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছেন কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বুধবার অভিযুক্ত যুবককে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.