Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Janakalyan shibir

সময়সীমা বাড়ল জনকল্যাণ শিবিরের, ফলতায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ফলতায় জন কল্যাণ শিবিরে এসে সময় বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:২৩

options
link
সময়সীমা বাড়ল জনকল্যাণ শিবিরের, ফলতায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর zoom
বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

জন সাধারণের বিপুল সাড়া। লম্বা লাইন শিবিরগুলিতে। সেই কথা মাথায় রেখে বাড়ানো হল জন কল্যাণ শিবিরের সময়সীমা। আজ বুধবার নয়, আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই শিবির (Janakalyan Shibir)। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ফলতায় জনকল্যাণ শিবিরে এসে সময় বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনার পাশাপাশি ৫৪টি প্রকল্পের আবেদন চলছে। তিনি বলেন, “সরকার পরিষেবা দিতে বদ্ধপরিকর। আপনারা আবেদন করুন। বিন্দুমাত্র বিচলিত হবেন না। যোগ প্রাপকরা সাহায্য পাবেন।”

বুধবার ফলতার জনকল্যাণ শিবিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান বাড়ানো হচ্ছে  শিবিরের সময়সীমা। বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চলবে। শুভেন্দু বলেন, “এত কম সময়ে রাজ্যের প্রান্তিক এলাকায় শিবির করা যায়নি। লম্বা লাইন রয়েছে শিবিরগুলিতে। আপনারা আবেদন করুন। সরকার সাহায্য করবে। জন সাধারণের কথা মাথায় রেখে আগামিকাল পর্যন্ত এই শিবির চলবে।” ফলতার শিবির থেকে তিনি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেছেন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনার সুবিধার কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজ্যজুড়ে প্রায় ১১০০ জনকল্যাণ শিবির শুরু হয়েছে। প্রথমে সোমবার অর্থাৎ ১৫ জুন ১৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিবিরের কথা জানানো হয়। প্রত্যেক শিবিরে ৫৪টি জনমুখী প্রকল্পের সুবিধা পাওয়ার কথা বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তিনি জানালেন, আরও একদিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্নপূর্ণা যোজনার এত কড়াকড়ি কেন ফলতায় তারও ব্যাখা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু স্পষ্টভাষায় জানালেন, যাঁদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের অনুমোদন থাকে তাহলে মিলবে ৩ হাজার টাকা। অন্যথায় নয়। কিন্তু কেন? তিনি জানিয়েছেন, সরকার চায় প্রকৃত প্রাপকরায় এই অনুদান পাক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.