আষাঢ় মাস পড়ে গিয়েছে। খাতায় কলমে বর্ষাকাল শুরু। বঙ্গে ইতিমধ্যে প্রবেশও করেছে বর্ষা। কিন্তু এখনও ঝেঁপে বৃষ্টির দেখা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এখনও চলছে অস্বস্তিকর, হাঁসফাঁস করা গরম। প্রবল আদ্রতাজনিত অস্বস্তি ও মাঘের কারণে কার্যত প্রাণ ওষ্ঠাগত বঙ্গের মানুষজনের। কবে এই প্রাণান্তকর পরিস্থিতি কাটবে? কবে থেকে নামবে বৃষ্টি? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির জন্য আরও দিন কয়েক অপেক্ষা করতে হবে। আগামী শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে ঝড়বৃষ্টি। ফলে সাময়িক স্বস্তি মিল্বে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আগামী রবিবার থেকে তাপমাত্রার পারদ নামার ইঙ্গিতও দিয়েছে হাওয়া মোরগ। ঝড়বৃষ্টির পাশাপাশি তীব্র বাজ পড়ার সকর্তকাও জারি করা হয়েছে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বাজ পড়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে, জারি হয়েছে কমলা সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি – এই পাঁচ জেলাতেই সপ্তাহজুড়ে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। খারাপ আবহাওয়ার কারণে ধস নামতে পারে কিছু এলাকায়। নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে নিচু এলাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের