গাল বেয়ে নামছে চোখের জল! সাধারণ মানুষদের সামনে প্রথমে হাতজোড় করে পরে হাঁটু মুড়ে মাটিয়ে মাথা ঠেকিয়ে নতজানু হয়ে প্রণাম করে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই ঘটনার জন্য এভাবেই ক্ষমা চাইলেন এক সময়ের তৃণমূলের ওই দাপুটে নেতা! চাঞ্চল্যকর ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়িতে।
এই বিষয়ে আরও খবর
ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা জগবন্ধু রায় দাপুটে নেতা বলেই পরিচিত ছিলেন! কিন্তু রাজ্যে পালাবদলের পরে তাঁর দাপট উধাও। জানা গিয়েছে, এই তৃণমূল নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্কে কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক মাধ্যমে করেছিলেন! সেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। যদিও সেই পোস্টটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এদিকে ওই পোস্ট নিয়ে স্থানীয় ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হইচই দেখা যায়।

স্থানীয় বিজেপির একটি প্রতিনিধি দল ওই তৃণমূল নেতার বাড়িতে গেলেও তাঁর দেখা পায়নি। পরবর্তীতে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জগবন্ধু অধিকারীকে নির্দিষ্ট সময় ও স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছিল। ওই তৃণমূল নেতা সেখানে উপস্থিত হন। প্রশ্ন তোলা হয়, কেন শুভেন্দু অধিকারীর নামে এমন পোস্ট করা হল? সেই পোস্ট মুছে ফেলা ও ‘ভুলে’র জন্য দুঃখপ্রকাশ করার কথাও বলা হয়। মঙ্গলবার দুপুরে খট্টিমারি স্কুল চৌপতি এলাকায় সকলে উপস্থিত ছিলেন। সেখানে গিয়েই ওই তৃণমূল নেতা প্রকাশ্যে ক্ষমা চাইলেন।
দীর্ঘক্ষণ আলোচনার পর নিজের কৃতকর্মের জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করেন জগবন্ধু রায়। চোখ দিয়ে জলের ধারা নামতেও দেখা যায়। হাতজোড় করে প্রথমে ক্ষমা চাওয়া হয়। এরপর তিনি হাঁটু মুড়ে মাটিতে মাথা ঠেকিয়ে ক্ষমা চান। ভুল বুঝতে পারায়, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া, অভিযোগ দায়ের হয়নি বলে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন। সেখানেই ঘটনার মীমাংসা হয়ে যায়। প্রসঙ্গত, সরকারে থাকাকালীন ওই তৃণমূল নেতা বিভিন্ন সময় ‘দাদাগিরি’ দেখাতেন এলাকায়!
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা



