কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: যুবতীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ যুবক। অভিযুক্ত যুবকের নাম শশীকুমার পাণ্ডে। অভিযোগ, ফেসবুকে পরিচয়ের পর ওই তরুণীকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দিতে থাকে ওই যুবক। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
[মাদকাসক্তদের ছবি আঁকা শিকিয়ে মূলস্রোতে ফেরাচ্ছেন শিলিগুড়ির যুবক]
বর্ধমানের কালনার মাঝেরপাড়ার বাসিন্দা শশীকুমার পাণ্ডে। জানা গিয়েছে, ২০১৭ সালে ফেসবুকে লেকটাউনের বাসিন্দা বছর ২৫-এর এক যুবতীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয় শশীকুমারের। এরপর থেকেই তাদের মধ্যে টুকটাক কথা হতে শুরু করে। ওই যুবতীর অভিযোগ, কয়েকদিন কথা বলার পরেই যুবক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য তাঁকে জোড় দিতে থাকে। অভিযোগ, সে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক-যুবতীর প্রোফাইলে থাকা ছবি আপত্তিকরভাবে এডিট করে সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। অভিযোগ, সেই সঙ্গে ওই যুবতীকে উদ্দেশ্য করে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করতে থাকে ওই যুবক। জানা গিয়েছে, এরপরই সোশ্যাল মিডিয়ায় এই যুবককে ব্লক করে দেন ওই যুবতী।
[গাইঘাটায় বড়মার শেষযাত্রা, মৌন মিছিলে পা মেলালেন মতুয়া ভক্তেরা]
অভিযোগকারীর অভিযোগ, ব্লক করে দেওয়ার পর যুবতীর ছবি দিয়ে ফের একটি ভুয়ো অ্যাকাউন্ট করে ওই যুবক। সেই অ্যাকাউন্ট থেকে ফের ওই যুবতীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অভিযুক্ত। অভিযোগ, এরপর আবারও যুবতীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার কথা বলে তাকে ভয় দেখাতে শুরু করেন অভিযুক্ত যুবক। এরপর বাধ্য হয়ে ২০১৭ সালে ২৫ আগস্ট বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন ওই মহিলা। দীর্ঘদিনের তদন্তের পর বুধবার বর্ধমানের বাড়ি থেকে অভিযুক্ত শশীকুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘শেষ সুযোগ’, রেজিনগরের ভোট নিয়ে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দুর, পালটা কটাক্ষ বিরোধীদের
-
সুকান্তর পর এবার দেবের বাড়ির গণেশ পুজোয় খোদ মুখ্যমন্ত্রী
-
নৌকা করে প্রসূতিতে হাসপাতালে নিয়ে গেল পুলিশ, বানভাসি ভূতনিতে প্রাণ বাঁচানোর ছবি
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে উধাও সেতু, হড়পা বানে বিধ্বস্ত আইসিডিএস সেন্টার!
-
মাথায় হাত বুলিয়ে ছেলে পটানো! নন্দিনীকে চরম কটাক্ষ জীতুর, ‘কাঠি কোরো না’, হুঁশিয়ারি রাজবীরকেও!