Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Bigg Boss Bangla

মাথায় হাত বুলিয়ে ছেলে পটানো! নন্দিনীকে চরম কটাক্ষ জীতুর, ‘কাঠি কোরো না’, হুঁশিয়ারি রাজবীরকেও!

রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে 'বিগ বস'-এর ঘরে জীতুর বিস্ফোরক মন্তব্য!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২১:১৫

options
link
মাথায় হাত বুলিয়ে ছেলে পটানো! নন্দিনীকে চরম কটাক্ষ জীতুর, ‘কাঠি কোরো না’, হুঁশিয়ারি রাজবীরকেও! zoom
নন্দিনীকে চরম কটাক্ষ জীতুর, হুঁশিয়ারি রাজবীরকেও!
Advertisement

টাস্কের মাঝে রাজবীর দে, নন্দিনী দত্তর রোম্যান্স নিয়ে রেগে কাঁই জীতু কমল! অতঃপর প্রকাশ্যে কথা শোনাতেও ছাড়লেন না ‘কনে দেখা আলো’ অভিনেত্রীকে। আর ‘বিগ বস’ দূর্গের এহেন হাইভোল্টেজ ড্রামাই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।

যদিও ‘রোমিও’তে এলার্জি নেই জীতু কমলের। কারণ ঘরে ঢুকেই পয়লা ‘ব্রহ্মাস্ত্রে’ রাজবীরের জায়গা নিরাপদ করেছিলেন তিনি। তবে টাস্কের মাঝে নন্দিনীর সঙ্গে তাঁর মাখোমাখো রসায়ন দেখে আর স্থির থাকতে পারেননি জীতু।

সময় যত গড়াচ্ছে বদলে যাচ্ছে ‘বিগ বস বাংলা’র অন্দরের সমীকরণ। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিযোগীদের হাইভোল্টেজ ড্রামা থেকে রগরগে রোম্যান্সে খেলা জমে ক্ষীর। এবার দর্শকমহলের আতশকাচে রাজবীর-নন্দিনীর মাখোমাখো রসায়ন। ‘বিগ বস’-এর ঘরে প্রেম-রোম্যান্সের শুরুয়াত আর সম্পর্ক ভাঙার গল্প নতুন নয়। হিন্দি সংস্করণে এহেন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তবে ‘বিগ বস বাংলা’র দূর্গে পা রেখেই খেলা ঘুরিয়ে দিয়েছেন ‘রোমিও’ রাজবীর দে। সৃজলা গুহকে অতীত করে নন্দিনী দত্তর সঙ্গে তাঁর রসায়ন জমে ক্ষীর। যদিও ‘রোমিও’তে এলার্জি নেই জীতু কমলের। কারণ ঘরে ঢুকেই পয়লা ‘ব্রহ্মাস্ত্রে’ রাজবীরের জায়গা নিরাপদ করেছিলেন তিনি। তবে টাস্কের মাঝে নন্দিনীর সঙ্গে তাঁর মাখোমাখো রসায়ন দেখে আর স্থির থাকতে পারেননি জীতু। ঝাঁজালো কথায় অভিনেত্রীকে চরম আক্রমণ শানালেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রকাশ্যেই সকলের সামনে নন্দিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন- “ওই মাথায় হাত দিয়ে ছেলে পটানো আমাদের দ্বারা হবে না!” শুনেই রুদ্রমূর্তি ধারণ করেন ‘কনে দেখা আলো’ অভিনেত্রী।

ঠিক কী ঘটেছে? এক দৃশ্যে নন্দিনী দত্তর হাতে হাত রেখে রাজবীরকে বলতে শোনা যায়- “লাইফ পার্টনারের সঙ্গে গেম খেলব আমি?” জবাবে নন্দিনী বলেন, “তাহলে আমি তোমাকে বিশ্বাস করছি।” বিছানায় একে-অপরের পাশে শুয়ে প্রেমালাপেও মজেন তাঁরা। ‘রোমিও’কে বলতে শোনা যায়, “তুমি সবথেকে সুন্দর।” শুনেই খুনসুটি করে রাজবীরের গাল টিপে দেন নন্দিনী। ‘বিগ বস’-এর ঘরে এহেন ভাব-ভালোবাসা দেখে মেজাজ হারান জীতু কমল! প্রকাশ্যেই সকলের সামনে নন্দিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন- “ওই মাথায় হাত দিয়ে ছেলে পটানো আমাদের দ্বারা হবে না!” শুনেই রুদ্রমূর্তি ধারণ করেন ‘কনে দেখা আলো’ অভিনেত্রী। তৎক্ষণাৎ তড়িৎগতিতে জীতুকে ঝাঁজালো জবাব ছুড়তেও পিছপা হন না তিনি। নন্দিনীকে বলতে শোনা যায়, ‘তুমি কি সারাদিন বসে জপ করতে করতে এরকম কূটকচালী করো?’ তবে ‘বিগ বস বাংলা’ দূর্গের হাইভোল্টেজ ড্রামা এখানেই থামেনি!

জীতু কামালের সঙ্গে বিবাদের পর ঘরের এককোণে বসে মনামী ঘোষের সঙ্গে নিজের দুঃখের কথা ভাগ করে নিচ্ছিলেন নন্দিনী দত্ত। তাঁকে বলতে শোনা যায়, জীতুর কথাগুলোয়খুব অদ্ভূত লাগছে! এরপরই বাকবিতণ্ডা পৌঁছয় ‘বিগ বস’ দূর্গের ড্রয়িংরুমে। যেখানে ডাইনিং টেবিলে বসে খেতে খেতে জীতু কমলকে হুঁশিয়ারি দিতে শোনা যায়- “আমার পিছনে কাঠি কোরো না! তাহলে সারাদিন আমিও সেটাই করব।” বাকি খেলা কোনদিকে মোড় নেয়? সেটাই এখন দর্শকের আতশকাচে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.