নার্সিং ছাত্রীদের ঘরের বাথরুমে উঁকি দিয়ে ভিডিও করার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
অভিযোগ, রামপুরহাট শহরের একটি নার্সিংহোমের পিছনে একটি ভাড়া বাড়িতে ছয়জন নার্সিং ছাত্রী একসঙ্গে থাকেন। গত রবিবার, ১৪ জুন সকালে তাঁদের মধ্যে একজন ছাত্রী বাড়ির বাথরুমে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন, বাড়ির বাইরে থেকে এক ব্যক্তি গোপনে বাথরুমের ভিতরের ভিডিও করার চেষ্টা করছে। বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রী চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারে অন্যান্য ছাত্রী ও আশপাশের লোকজন ছুটে আসে। লোকজনকে আসতে দেখে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।
এরপর ওই নার্সিং ছাত্রীরা রামপুরহাট থানায় মৌখিক অভিযোগ জানান। পরে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। সেই ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হন ছাত্রীরা। সোমবার, ১৫ জুন রাতে এলাকার একটি ক্লাবের পাশ দিয়ে অভিযুক্তকে যেতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ক্লাবের যুবকেরা তাকে আটক করেন। পরে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে মেয়েদের নিরাপত্তা জনিত কারণে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নার্সিং ছাত্রী এবং এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি, ইস্তফা দিলেন ইউরোপের ছোট্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী