ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার সন্ধে ৬টা বেজে ২৫ মিনিটে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোজা চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে দলের বৈঠকে যোগ দেন অভিষেক।
এই বিষয়ে আরও খবর
ছাব্বিশের নির্বাচনী প্রচারে বিজেপির উদ্দেশে বেশ কিছু বেলাগাম মন্তব্য শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। তার মধ্যে অন্যতম ডিজে বাজানো। অভিষেকের বক্তব্য ছিল, “৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে। তার সঙ্গে হালকা করে ডিজেও বাজবে এবার। যারা বেশি লম্ফঝম্প করছেন। মনে রাখবেন, আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।” সাধারণভাবে এই মন্তব্য রসিকতা বলে মনে হলেও তার বাচনভঙ্গি এবং শব্দচয়ন তীব্র হুঁশিয়ারি ছাড়া কিছুই নয়। এর পরিপ্রেক্ষিতেই অভিষেকের বিরুদ্ধে প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পরে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমনের নোটিস ধরান তদন্তকারীরা। তাতে সাড়া দিয়ে আজ, মঙ্গলবার ভবানী ভবনে হাজিরা দেন তৃণমূল সাংসদ।
দুপুর ১২ টায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। সন্ধে ৬টা বেজে ২৫ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বের হন ডায়মন্ড হারবারের সাংসদ। যদিও জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে একটি কথাও বলেননি তিনি। ভবানী ভবন থেকে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যান অভিষেক। সেখানে একটি বৈঠক চলছিল, তাতে যোগ দেন বলেই খবর। এই মামলায় পরবর্তীতে ফের অভিষেককে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে কি না, তা জানা যায়নি। উল্লেখ্য, পালাবদলের পর কার্যত মামলায় জর্জরিত হয়ে পড়েছেন অভিষেক। সিআইডি, ইডি- একাধিক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। প্রতিদিনই দেখা গিয়েছে জিজ্ঞাসাবাদের পর সোজা কালীঘাটে দলনেত্রীর বাড়িতেই গিয়েছেন। এদিনও তার অন্যথা হল না।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা



