Bankura

বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক

বাড়িতে অপেক্ষারত স্ত্রী-শিশুকন্যা! দ্রুত ফিরতে চেয়েছিলেন ঘরে। কিন্তু চারশো মিটার দূরে সব শেষ!

টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০০:০১

options
link
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
প্রতীকী ছবি।

ঘরে অপেক্ষারত স্ত্রী ও সাতমাসের শিশুকন্যা! গ্যাস গোডাউনে বিশ্বকর্মা পুজোর সেরে দ্রুত বাড়ি ফিরছিলেন যুবক। কিন্তু বাড়ির মাত্র চারশো মিটার দূরেই সব শেষ! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর দুই সহকর্মী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। শোকের ছায়া গোটা পরিবারে।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিজিৎ। বয়স ২৮ বছর। আহতরা হলেন রানা ও সৌরভ। তিন যুবক কুমিরদা ও পুরুন্ডি এলাকার বাসিন্দা। শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে গ্যাস গোডাউনে অনুষ্ঠান ছিল। শেষে তিন বন্ধু একই মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। অভিজিতের বাড়ির মাত্র চারশো মিটার দূরে নিয়ন্ত্রণ হারায় মোটরবাইকটি। রাস্তার ধারে থাকা একটি অতিথিশালার দেওয়ালে সজোরে ধাক্কা মারে সেটি। রাস্তায় ছিটকে পড়েন তিনজন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিজিতকে আর বাঁচানো যায়নি। গুরুতর জখম রানা মৃত্যুর সঙ্গে লড়ছেন। আহত সৌরভেরও চিকিৎসা চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিজিত মাসখানেক আগেই সাত মাসের মেয়ে রয়েছে। কিছুদিন আগেই অন্নপ্রাশন অনুষ্ঠান হয়েছিল। সেই দিনের আনন্দের রেশ এখনও রয়েছে। কিন্তু তারপরই বাবাকে হারাল ছোট্ট অরিত্রিকা। বিশ্বকর্মা পুজোর দিনে যেখানে গ্যাস গোডাউন চত্বরজুড়ে ছিল উৎসবের আবহ, সেখানেই সন্ধ্যার পর নেমে এল শোক। সহকর্মী থেকে প্রতিবেশী—অভিজিতের অকালমৃত্যুর খবর মেনে নিতে পারছেন না কেউ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারাল, দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে সব দিক।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.