নন্দীগ্রামের পর রেজিনগর! সঞ্চিত প্রধান দে’র পর রবিউল আলম চৌধুরীও! মনোনয়ন প্রত্যাহার করতে পারেন রেজিনগর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক সৈনিক! জল্পনা এমনটাই। তবে শুক্ররাতে রবিউলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। যদিও শেষ মন্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জানিয়েছিলেন, “কোনও সিদ্ধান্ত নিইনি। আজকের মধ্যেই জানিয়ে দেব।” কিন্তু তা জানা যায়নি। জেলার রাজনৈতিক মহলে কানাঘুষো, শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই মমতার ‘শেষ সৈনিক’ প্রার্থীপদ প্রত্যাহার করবেন।
বঙ্গ রাজনীতির ২৯ বছরের ইতিহাসে কোনও নির্বাচন হতে চলেছে তৃণমূল কংগ্রেস ছাড়া। রাজ্যের প্রধান বিরোধী দলের নাম ও প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। দেওয়া হয়েছে নতুন নাম। কালীঘাটপন্থীদের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। সেই দলের প্রতীক ‘ফুটবলার’। কমিশনের এই ঘোষণার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে নন্দীগ্রামের ‘ভোটযুদ্ধ’ থেকে সরে দাঁড়িয়েছেন মমতার ‘প্রধান’ ভরসা সঞ্চিতা। তারপর থেকেই রাজ্যজুড়ে একটাই প্রশ্ন রেজিনগরে কী হবে?
স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও এই আসন নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানাননি। নন্দীগ্রামে তাঁদের ‘সিস্টার পার্টি’ কংগ্রেসকে সমর্থন করলেও, রেজিনগর নিয়ে বলেছেন, ‘পরে দেখব।’ কিন্তু সেই পরে আর কবে? কারণ আগামিকাল শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তাঁর প্রার্থী রবিউলকে সিদ্ধান্ত নিতে হবে শনিবারই।
সূত্র মারফত খবর, জোড়াফুল প্রতীক না মেলা ও দলের নাম বদলে যাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন প্রার্থী। সেখানে নাকি কর্মীরা জানিয়েছেন, ৬ অক্টোবর নির্বাচনের আগে হাতে মাত্র কয়েক সপ্তাহ। এত অল্প সময়ে সাধারণ মানুষকে নয়া প্রতীক নিয়ে প্রচার কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয়। কর্মীদের পরামর্শ, রবিউল যেন লড়াই থেকে সরে দাঁড়ান। প্রার্থীও সেই সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। যা হবে শনিবারই।
সর্বশেষ খবর
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
আবেগের নাম ‘জোড়াফুল’! প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা, মামলায় যুক্ত ঋতব্রতরাও
-
জুরাসিক যুগের প্রাণী, মেলে শুধু উত্তরবঙ্গেই! কার্শিয়াংয়ে হচ্ছে বিশ্বের প্রথম ‘হিমালয়ান সালাম্যান্ডার স্যাংচুয়ারি’
-
বৃষ্টিভেজা ফুটবল মাঠে ‘মৃত্যুদূত’ বাজ! ঝাড়গ্রামে মৃত ১, বজ্রাহত আরও ২৭