অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: লোকালয়ে তাণ্ডব দলছুট গজরাজের। উত্তরবঙ্গে ফের হাতির হানায় প্রাণহানি। মৃত্যু হল এক রাজমিস্ত্রির। এই ঘটনায় বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় নেমেছে শোকের ছায়া।
শনিবার সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। বনদপ্তরের প্রাথমিক অনুমান, খাবারের খোঁজেই হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল। প্রথমে দাঁতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এরপর অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায় নামে এক ব্যক্তি। তিনি পেশায় রাজমিস্ত্রি।
[আরও পড়ুন: বাইকে বসে ফেসবুক লাইভ! দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের]
পালানোর পথ না পাওয়ায় হাতিটি ধরে ফেলে তাঁকে। বুকের উপর উঠে দাঁড়িয়ে পড়ে দাঁতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ রায়ের। হাতিটি সামনে থাকা একটি চারচাকা গাড়িতেও হামলা চালায়। দাঁত ঢুকিয়ে শুঁড় দিয়ে তুলে গাড়িটিকে আছাড় মারার চেষ্টা করে। সেই সময় গাড়িতেই ছিলেন চালক। স্বাভাবিকভাবেই গাড়িতে থাকা চালকও আহত হন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। তাঁরা পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে। পাশাপাশি বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
[আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে ‘না’ বলায় হেনস্তা! দলেরই নেতার বিরুদ্ধে বিস্ফোরক TMC কাউন্সিলর]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?