রমণী বিশ্বাস, তেহট্ট: সোশাল মিডিয়ায় লাইভ করতে করতে বাইক চালানোর সময় দুর্ঘটনা। নদিয়ার তেহট্টর ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক আরও দুই।
শুক্রবার রাতে ঘড়ির কাঁটায় তখন সাড়ে নটা। নদিয়ার তেহট্ট থেকে করিমপুরের দিকে যাচ্ছিল একটি বাইক। তাতে সওয়ার তিন যুবক। কারও মাথায় ছিল না হেলমেট। মাঝের যুবক ফেসবুক লাইভ করছিলেন। আচমকা একটি সাইকেলে ধাক্কা মারে বাইকটি। ছিটকে পড়েন তিনজনই। সেই সময় একটি চার চাকা গাড়ির সঙ্গে বাইক আরোহীদের ধাক্কা লাগে।
[আরও পড়ুন: কাপলিং খুলে ২টি কোচ নিয়ে ছুটল ২০ কামরার মুম্বই মেল, ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা]
ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। নিহত নির্মল বৈরাগ্য তেহট্টেরই বাসিন্দা। এই ঘটনায় জখম আরও ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজন তেহট্ট মহকুমা হাসপাতাল এবং আরেকজন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, হেলমেট ছাড়া যাতায়াতের ফলে বাড়ছে দুর্ঘটনা। তা সত্ত্বেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।
[আরও পড়ুন: মরশুমের শীতলতম দিন, মাঝ ডিসেম্বরে উত্তরবঙ্গকে টেক্কা দক্ষিণের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন