সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুর্শিদাবাদে সক্রিয় বন্যপ্রাণী পাচার চক্র৷ গোপন সূত্রে অভিযান চালিয়ে লুপ্তপ্রায় বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল পুলিশ৷ এক ফুটেরও কম উচ্চতার সরীসৃপ এই তক্ষকের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ৯ কোটির কাছাকাছি৷ ভারত হয়ে চিনে চোরাপথে পাচারের আগেই ফরাক্কার ধোসাঘাট এলাকায় পুলিশের জালে ধরা পড়ে বিরল প্রজাতির তক্ষকটি৷ বেআইনিভাবে বন্যপ্রাণী পাচারের অভিযোগে মহম্মদ ইসা শেখ নামের বছর তেইশের যুবককে গ্রেপ্তার করছে পুলিশ৷ ধৃতকে জেরা করে পাচারচক্রের মূল পাণ্ডাদের সন্ধান শুরু করেছে পুলিশ৷ আজ, শনিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷
[রঘুনাথপুরে পরকীয়ার বলি স্কুল শিক্ষক? স্ত্রীকে জেরা পুলিশের]
গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা এলাকার ধোসাঘাট চত্বরে ফাঁদ পাতে পুলিশ৷ দীর্ঘ অপেক্ষার পর ন’কোটির তক্ষক-সহ পাচারকারীকে পাকড়াও করে পুলিশ৷ জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ ইসা শেখ, মালদহের কালিয়াচকের বাসিন্দা৷ ধৃত ইসা পুলিশকে জানিয়েছে, তক্ষকটি লম্বায় সাত ইঞ্চি৷ ওজন ২৭৫ গ্রামের কাছাকাছি৷ ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, চিনে পাচারের লক্ষ্যে মায়ানমার হয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে আনা হয় তক্ষকটি৷ এরপর হাত বদল হয়ে উত্তরবঙ্গে পাঠানোর ছক ছিল৷ উত্তরবঙ্গে পাচারের আগেই এদিন পুলিশি অভিযানে ভেস্তে যায় গোটা প্রক্রিয়া৷
[ভিনরাজ্যের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল পুলিশ]
এই ব্যাপারে ফরাক্কা থানার এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, ‘‘ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে৷ পাচারচক্রের মূল পাণ্ডাদের সন্ধানও শুরু হয়েছে৷’’ এদিনের তক্ষক উদ্ধারের ঘটনায় খবর দেওয়া হয় বনদপ্তরে৷ তক্ষকটির শারীরিক অবস্থা পরীক্ষার জন্যে ডাকা হয় বাগদামারা বিট অফিসের কর্তাদের৷ পরীক্ষার পর তক্ষকটিকে সুস্থ করে পরে বনে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়৷ আজব এই তক্ষকের গুণাগুণ একেবারে চমকে দেওয়ার মতো। এইডস, ক্যানসার-সহ বিভিন্ন বলবর্ধক ওষুধ ওই বিরল প্রজাতির তক্ষকের দেহাংশ থেকেই তৈরি হয়।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী