স্টাফ রিপোর্টার, মালদহ: নিজের হাতে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুন করে, স্ত্রীকে জখম করে থানায় আত্মসমর্পণ স্বামীর। সাতসকালে মালদহের চাঁচোলের কপিলহাটায় এই ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত হরমন মণ্ডলকে গ্রেপ্তার করেছে। হরমনের স্ত্রী রাখী মণ্ডল গুরুতর অবস্থায় চাঁচোল হাসপাতালে ভরতি। পরকীয়ার জেরেই এই খুন, তদন্তে নেমে প্রাথমিক অনুমান পুলিশের।
চাঁচলের কপিলহাটের বাসিন্দা হরমন শেখের সঙ্গে পাশের গ্রামেরই বাসিন্দা আশরাফুল শেখের বন্ধুত্বের সম্পর্ক। পেশায় সবজি বিক্রেতা হরমনই অটোচালক বন্ধু আশরাফুলকে তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। হরমনের বাড়িতে বারবার যাতায়াতের ফলে তাঁর স্ত্রী রাখী আশরাফুলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আশরাফুল, দাবি স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে হরমনের সঙ্গে রাখীর প্রায়ই অশান্তি লেগে থাকত বলে পড়শিরা জানান। হরমনের সঙ্গে রাখীর ১০ বছরের বিবাহিত জীবন। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। এদিকে বিবাহিত আশরাফুলেরও রয়েছে চারটি সন্তান।
[গল্প হলেও সত্যি, ২৪ ঘণ্টায় অপরাধের কিনারা করল কলকাতা পুলিশ]
জানা গিয়েছে, শনিবার সকালে হরমন সবজি বিক্রি করে বাড়ি ফিরে বাথরুমের মধ্যে রাখীর সঙ্গে আশরাফুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে হরমনের মাথায় রক্ত চড়ে যায়। তৎক্ষণাৎ সে ঘরে থাকা মাটি কাটার কুড়ুল নিয়ে বাথরুমের মধ্যেই আশরাফুলকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফুলের (৩৫)। পাশাপাশি রাখীকেও কুড়ুল দিয়ে কুপিয়ে জখম করে সে। এরপর রক্তমাখা সেই কুড়ুল হাতেই সটান চাঁচোল থানায় গিয়ে আত্মসমর্পণ করে হরমন। থানায় গিয়ে বলে, নিজের হাতে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুন করেছে সে। সকাল সকাল থানায় এভাবে হাতে রক্তমাখা কুড়ুল নিয়ে অভিযুক্তর আত্মসমর্পণে হতভম্ব হয়ে যান পুলিশ আধিকারিকরা।
পুলিশ তৎক্ষনাৎ অভিযুক্ত হরমন মণ্ডলকে গ্রেপ্তার করে। পাশাপাশি কপিলহাটে হরমনের বাড়ি থেকে আশরাফুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেইসঙ্গে জখম রাখীকে চাঁচোল হাসপাতালে ভরতি করা হয়। যদিও আশরাফুলের পরিবার জানিয়েছে, পরকীয়া সম্পর্ক নয়, লেনদেন সংক্রান্ত ঝামেলার কারণেই এই খুন। আশরাফুলের পরিবার থানায় গিয়ে হরমনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে।
[কারমেলের পর কমলা গার্লস, নবম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে ধৃত অশিক্ষক কর্মী]
[চিত্র প্রতীকী]
সর্বশেষ খবর
-
জঙ্গিদের ‘আশ্রয়দাতা’ পাকিস্তানকে ‘দ্বিচারিতা’ তোপ! শাহবাজের সামনেই ঝাঁজালো বক্তৃতা মোদির
-
কালি লাগিয়ে চোটের নাটক! পাকিস্তানের নাক কাটলেন ইমাম, মাঝ সিরিজে দেশে ফেরত কোচ-প্লেয়াররা
-
কর্মী-সমর্থকদের ঘেরাটোপে থানায় হাজিরা অভিষেকের, ক্যামাক স্ট্রিট কাণ্ডের তলবে সাড়া
-
নেপালের বন্যায় ভেসে গিয়েছে বাসস্থান, নিখোঁজ প্রভু! ধ্বংসস্তূপে ঠায় অপেক্ষা কুকুরের
-
স্কুলেই ‘তাল উৎসব’, মিড ডে মিলে পাতে পড়ল তালের বড়া, ফুলুরি, লুচি! চেটেপুটে খেল পড়ুয়ারা