স্ত্রী কার? দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্বামীকে খুনের চেষ্টা প্রথমের

অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় গেলেন স্ত্রী, মালদহে চাঞ্চল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ২০:৫১

options
link
স্ত্রী কার? দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্বামীকে খুনের চেষ্টা প্রথমের

বাবুল হক, মালদহএ যেন সেই হিন্দি সিনেমা ‘এক ফুল দো মালি’। স্ত্রী আসলে কার? এনিয়ে দ্বন্দ্ব দুই স্বামীর মধ্যে। এই দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রথম স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির নাম আজহার শেখ। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে  মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অভিযুক্ত অমল শেখ পলাতক। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশববাজার থানার নরহাট্টা গ্রামপঞ্চায়েত এলাকার লক্ষ্মীপুর গ্রামে।

Advertisement

[সকাল থেকে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, দিঘায় পর্যটকদের ঢল]

গৃহবধূ রেণুকা বিবিকে নিয়েই দুই স্বামীর মধ্যে গন্ডগোল। কার কাছে থাকবেন রেণুকা বিবি? এনিয়ে গত একবছর ধরে লড়াই চলছে অমল ও আজহার শেখের মধ্যে। দুই মেয়ের মা রেণুকা বিবি আচমকাই স্বামী অমল শেখকে ছেড়ে চলে যান প্রতিবেশী যুবক আজহার শেখের কাছে। তাঁদের বিয়েও হয়ে যায়। তারপর থেকে নতুন স্বামীর সঙ্গেই সংসার করছিলেন তিনি। বলাবাহুল্য, প্রথম স্বামীর সঙ্গে কোনওরকম বিচ্ছেদ হয়নি রেণুকা বিবির। অমল শেখও তালাক দেননি স্ত্রীকে। ফলে কার সঙ্গে ঘর করবেন রেণুকা?  এমন প্রশ্ন নিয়ে কোনও পক্ষই অবশ্য থানাপুলিশ করতে বা আদালতের কড়া নাড়তে যাননি। বছরখানেক ধরেই এনিয়ে দড়ি টানাটানি চলছিল পড়শি ওই দুই যুবকের মধ্যে। গ্রামে কয়েক দফা সালিশিও বসে। কিন্তু তাতেও সমস্যার কোনও সুরাহা হয়নি। এই সমস্যাটি মিটবে কীভাবে  তা ভেবে উঠতে পারেননি গ্রামের মোড়ল মাতব্বররাও। স্বভাবতই মেলেনি সমাধান। তাই বলে হাত গুটিয়ে বসে থাকা তো যায় না। পেশায় ফেরিওয়ালা আজহার শেখকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা ছকে ফেললেন অমল শেখ। গ্রাম গ্রামে রেডিমেড জামাকাপড় ফেরি করে বেড়ান আজহার। সেই সুযোগটিই কাজে লাগালেন অমল। স্থানীয় লক্ষ্মীপুর নামের এক এলাকায় আজহার শেখের উপরে হামলা করেন অমল শেখ। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। খুনের অভিসন্ধি ছিল অমল শেখের। তবে ভিড় জমতেই পিঠটান দেয় সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জেলাশাসকের দপ্তরে আগুন আতঙ্ক, চাঞ্চল্য বর্ধমানে]

এদিকে আশঙ্কাজনক অবস্থায় আজহার শেখকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন স্থানীয়রা। তাঁর সারা দেহে আঘাতের চিহ্ন রয়েছে। মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন আজহার শেখ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। প্রথম স্বামীর এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ রেণুকা বিবি। তার বিরুদ্ধে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অমল শেখের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.