রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন মায়ানগরীর সিনেপাড়ায় মোটেই নতুন নয়! কফিশপ থেকে রেস্তরাঁ, সিনেমার প্রিমিয়ার, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে তারকাজুটির উপস্থিতি বারবার সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছেন চর্চিত প্রেমিকযুগল। এবার ছুটি কাটাতে শহরের বাইরে একসঙ্গে রাহুল-শ্রদ্ধা। সমাজমাধ্যমে ছুটির মুডের নানান মুহূর্ত মেলে ধরেছেন কাপুরতনয়া। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘একটা ছোট্ট ছুটির তো প্রয়োজন, তাই না?’
রাহুল বা শ্রদ্ধা (Shraddha Kapoor) কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু, একাধিক ঘটনায় বারবার দুইয়ে দুইয়ে চার হয়েই যাচ্ছে, তা বলাই বাহুল্য। হাতে হাত রেখে বা পাশাপাশি দাঁড়িয়ে ছবি পোস্ট করেননি ঠিকই, কিন্তু শ্রদ্ধার ইনস্টা পোস্টে লাইব্রেরিরতে রাহুলের বই পড়া থেকে, খাবার ধরে থাকার মুহূর্তগুলোই ভালোবাসার সাক্ষী! ছুটি কাটাতে কোথায় গিয়েছেন সেটা অবশ্য খোলসা করেননি শ্রদ্ধা। তবে তাঁদের ছুটি কাটানোর মুহূর্তগুলো সোশালপাড়ার সদস্যদের বিশেষ নজর কেড়েছে তা বলার অপেক্ষাই রাখে না।
আরও পড়ুন:

বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে উপস্থিতি বারবার প্রেমের জল্পনাকে আরও জোরাল করে তা বলাই বাহুল্য। গত জুনে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ দেখতে প্রেক্ষাগৃহে পাশাপাশি বসেছিলেন রাহুল মোদি ও শ্রদ্ধা কাপুর। কমেডি ঘরনারা ছবি দেখে দুজনের হাসির মুহূর্ত ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। আমজনতার মাঝে বসেই সিনেমা এনজয় করেছেন দুজনে। ভিডিওটি থেকে এটুকু তো নিশ্চিত, কোনও এক দর্শক গোপনে তাঁদের লেন্সবন্দি করেছেন।
কয়েক সেকেণ্ডের ভিডিওতে সিনেমার ক্লিপিং থেকে যুগলের প্রাণখোলা হাসি সবটুকুই ধরা পড়েছে। সোশাল মিডিয়ায় সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছিল অনুগামীদের।বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বাড়ে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির। তারপর থেকেই একে-অপরকে ডেট করছেন তাঁরা।
View this post on Instagram
অতীতে একবার দুজনে জুটিতে একটি ছবিও শেয়ার করেছিলেন। সেই ছবির ক্যাপশনেই শ্রদ্ধা যা লেখেন, তাতে তোলপাড় পড়ে যায়। অভিনেত্রী কোনওরকম কুণ্ঠাবোধ না করেই লিখেছিলেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসিমুখ আর লাল হৃদয়ের ইমোজি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেয়ে-জন্ম এক সামাজিক নির্মাণ! যে ভাষায় কথা বলি সেখানেও লুকিয়ে লিঙ্গবৈষম্যের শিকড়
-
বলিউডে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’, পাকিস্তানে ‘ঈশ্বর’ রাখি সাওয়ান্ত! নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে কী এমন করলেন?
-
যুদ্ধে পুড়ছে ইউক্রেন, হরমুজে হাহাকার, ট্রাম্পের ভ্রূ কুঁচকে দিল্লির দরবারে পুতিন-পেজেস্কিয়ান
-
দিল্লিতে শুরু মোদি-পুতিন বৈঠক, ব্রিকস বিন্যাসে মার্কিন ভ্রূকুটি ফুৎকারে ওড়াল ‘ধুরন্ধর’ ভারত
-
১৩ মাসের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভের মা, এখন কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?