কয়েকমাস আগেই ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নোরা ফতেহি। এবার চার্টার্ড বিমানকে ‘খেলনা বিমান’ টিপ্পনি কেটে নতুন করে বিতর্কে জড়ালেন এই মরক্কান সুন্দরী। তাঁর বিরুদ্ধে তিন কোটি টাকার মানহানির মামলা করেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। গান্ধীনগরের একটি আদালতে দায়ের করা দেওয়ানি মামলায় সংস্থার অভিযোগ, নোরার (Nora Fatehi) এহেন মন্তব্যে সংস্থার সুনাম নষ্ট হয়েছে, যার প্রভাব পড়েছে ব্যবসাতেও।
আগামী ২৫ সেপ্টেম্বর মামলার শুনানির দিন নির্দিষ্ট হয়েছে। সংস্থার দাবি, পঁচিশ সালের ডিসেম্বরে মুম্বই থেকে জয়পুর যাওয়ার সময় নোরা একটি চাটার্ড বিমানের ভিতর ভিডিও রেকর্ডিং করেন। সেখানেই তিনি বিমানটিকে ‘মিনিয়েচর টয়’ যার বাংলা তর্জমা করলে হয় খেলনা বিমান বলে রসিকতা করেন। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করতেই নেটপাড়ায় হাসির রোল।
আরও পড়ুন:

সংস্থার অভিযোগ, নোরার এই মন্তব্যের জেরে বিমানের বুকিং বাতিল হতে শুরু করে। ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোশাল মিডিয়ায় নোরার বিরাট ফ্যান ফোলয়ার্সের ফলে এই ভিডিও দ্রত গতিতে ভাইরাল হয়ে যায়। যার ফলে সংস্থার ব্যবসা বিশেষভাবে প্রভাবিত হয়। গত এপ্রিলে দায়ের করা মামলায় সংস্থা জানিয়েছিল, নোরার মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বেপরোয়া গোছের।

প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই আলটপকা মন্তব্য করেছেন। সংস্থার ভাবমূর্তি নষ্টের পাশাপাশি বাণিজ্যিক কার্যকলাপেও প্রভাব ফেলেছে। এক ধাক্কায় বুকিং প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ কমে গিয়েছে। বুকিংয়ের পর বাতিলের প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।নিজেদের অবস্থান স্পষ্ট সংস্থার বক্তব্য, সংশ্লিষ্ট বিমানটি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ এবং ওই যাত্রার জন্য একদম উপযুক্ত মাপের ছিল।
ডিজিসিএ (DGCA) দ্বারা অনুমোদিত ও এনএসওপি (NSOP)-এর অধীনে আইনসম্মতভাবেই উড়ানের উপযোগী ছিল। তিন কোটি টাকা ক্ষতিপূরণ দাবির পাশাপাশি, বিমানটি নিয়ে নোরার বিতর্কিত মন্তব্য-সহ সমাজমাধ্যমের পোস্ট এবং সোশাল মিডিয়ার সব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার জন্যও আদালতের কাছে আবেদন জানিয়েছে সংস্থা। সংশ্লিষ্ট ইস্যুতে এখনও পর্যন্ত নোরার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোর শেষে হয় শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের