স্বাস্থ্যরক্ষা করতে চাইলেই যে মিষ্টি খাওয়ার সমস্ত ইচ্ছে জলাঞ্জলি দিতে হবে না, এমনটা বারেবারেই বুঝিয়ে এসেছেন ডায়টেশিয়ানরা। কেবল সে মিষ্টি খাবার কী কী উপাদানে তৈরি হচ্ছে, নজর রাখতে হবে সেদিকে। শরীর ফিট রাখতে, বাড়তি মেদ জমা রুখতে অনেকেই সবুজ মুগ ডাল রাখেন রোজের খাদ্যতালিকায়। কাঁচা অথবা সেদ্ধ গ্রিন মুগ খাওয়াই যেতে পারে দিনের যেকোনও সময়। এতে প্রোটিন, ফাইবার দুইই রয়েছে। হজমও তেমন কঠিন নয়।
কিন্তু গ্রিন মুগের তৈরি লাড্ডু খেয়েছেন কখনও? শুনতে অদ্ভুত লাগলেও স্বাদে যথেষ্ট উপাদেয়। রেসিপি সহজ, শিখলেই বানাতে পারবে বাড়ির ছোটরাও। জেনে নিন এমন লাড্ডু তৈরির প্রণালী।
আরও পড়ুন:

উপকরণ
• ১ কাপ গোটা সবুজ মুগ ডাল
• ১ কাপ নরম খেজুর, বীজ ছাড়ানো
• অর্ধেক কাপ আমন্ড ও আখরোট, কুচি করা
• অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো
• ২ চা-চামচ দেশি ঘি
ধাপ ১: প্রথমে একটি ভারী কড়াই কম আঁচে বসিয়ে তাতে এক কাপ গোটা সবুজ মুগ দিন। প্রায় ১০-১২ মিনিট শুকনো খোলায় ভেজে নিন। হালকা ভাজা গন্ধ বেরোলে, এবং রং সামান্য বদলে গেলে আঁচ বন্ধ করে দিন। প্লেটে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।
ধাপ ২: ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করুন।
ধাপ ৩: এই রেসিপিতে চিনি বা গুড়ের বদলে ব্যবহার হচ্ছে খেজুর। এক কাপ নরম, বীজ ছাড়ানো খেজুর মিক্সারে দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। খেজুর যদি খুব শক্ত হয়, তাহলে প্রায় ১০ মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। পেস্টে বেশি জল দেবেন না, পরে লাড্ডুর মিশ্রণ বাঁধতে সমস্যা হতে পারে।
ধাপ ৪: কড়াইয়ে দুই চা-চামচ ঘি গরম করুন। এতে কুচি করা আমন্ড ও আখরোট দিয়ে কম আঁচে কিছুক্ষণ ভেজে নিন। এবার ভাজা বাদামের মধ্যে মুগের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কম আঁচে আরও এক-দুই মিনিট নাড়াচাড়া করুন। এরপর এলাচ গুঁড়ো দিয়ে দিন। এবার খেজুরের পেস্ট কড়াইয়ে দিয়ে দিন। আঁচ বন্ধ করে চামচ বা স্প্যাচুলার সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

ধাপ ৫: যতক্ষণ না মিশ্রণটি জমাট হচ্ছে, ততক্ষণ মেশাতে থাকুন। মিশ্রণটি একটি পাত্রে নিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন। হাতে সামান্য ঘি মেখে অল্প অল্প মিশ্রণ নিয়ে দুই হাতের তালুর মধ্যে গোল করে লাড্ডুর আকার দিন।
ভরপুর ক্যালোরি রয়েছে এই লাড্ডুতে। খেলেই চটজলদি এনার্জি পাওয়া যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোর শেষে হয় শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের