ঘন, সুন্দর ভ্রু যে মুখের গড়ন কতখানি স্পষ্ট করে তোলে, তা হয়তো এমনিতে খেয়াল পড়ে না। কিন্তু যাদের ভ্রু দ্রুত পাতলা হয়ে যাচ্ছে, তারাই জানেন এর সমস্যা। সঠিক পদ্ধতি না মেনেই নিয়মিত ভ্রু তোলা, বয়স বাড়া, হরমোনের পরিবর্তন কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেকেরই ভ্রু পাতলা বা অসমান হয়ে যায়।
আমাদের নাগালেই রয়েছে এমন বেশ কিছু ঘরোয়া উপাদান, যা ব্যবহার করলে অল্প দিনেই ভ্রু হবে আগের চাইতেও ঘন (Healthier-Looking Eyebrows)। জেনে নিন পরিচর্যার সহজ পদ্ধতি।
আরও পড়ুন:

ক্যাস্টর অয়েল
চুলের যত্নে ক্যাস্টর অয়েল দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এতে রিসিনোলেইক অ্যাসিড, ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বক ও চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। পরিষ্কার কটন বাড বা আঙুলের ডগায় সামান্য কোল্ড-প্রেসড ক্যাস্টর অয়েল নিয়ে ভ্রুতে লাগান। দুই থেকে তিন মিনিট খুব হালকা হাতে ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে রেখে সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
নারকেল তেল
চুলের যত্নে বহুল ব্যবহৃত আরেকটি উপাদান হল নারকেল তেল। এতে থাকা লরিক অ্যাসিড চুলের প্রোটিন ক্ষয় কমাতে সাহায্য করে। ফলে ভ্রুর চুল আর্দ্র ও তুলনামূলকভাবে মজবুত হয়। সামান্য ভার্জিন কোকোনাট অয়েল ভ্রুতে লাগিয়ে কয়েক মিনিট আলতো ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন। সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করলেই গণ হবে ভ্রু।
অ্যালোভেরা জেল
ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা জেল প্রায়শই ব্যবহার হয়ে থাকে। প্রায় ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলে অনেকখানি তফাৎ চোখে পড়ে।
পিঁয়াজের রস
শুনতে অস্বাভাবিক লাগলেও চুলের যত্নে খুবই কাজে দেয় পিঁয়াজের রস। এতে সালফার থাকে, যা চুলের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। এক টুকরো পিঁয়াজ ব্লেন্ড করে রস ছেঁকে নিন। পরিষ্কার কটন বাড দিয়ে অল্প পরিমাণ রস ভ্রুতে লাগিয়ে প্রায় ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। তবে চোখের একেবারে কাছে ব্যবহারের সময় সতর্ক থাকুন।

অলিভ অয়েল
অলিভ অয়েলে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বক ও চুলকে আর্দ্র রাখতে সাহায্য করতে পারে। এক ফোঁটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে রাতে শোওয়ার আগে ভ্রুতে আলতো করে ম্যাসাজ করুন। সকালে মুখ ধোয়ার সময় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ফল মিলবেই।
ভ্রুর চুলের বৃদ্ধির ক্ষেত্রে কোনও পদ্ধতিই রাতারাতি ফল দেবে না। ফলে যে ঘরোয়া টোটকাই ব্যবহার করেন না কেন, ধৈর্য ধরতে হবেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা