সময়ের সঙ্গে সঙ্গে কনটেন্ট ক্রিয়েশন পেশা হয়ে উঠেছে। অনেকেই পড়াশোনার পাশাপাশি শুরু করছেন বিভিন্ন রকম কনটেন্ট তৈরি। মোটা টাকা উপার্জনও করছেন। স্বাভাবিকভাবেই তাঁদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরা। তাঁরাও ভিডিও তৈরিকেই পেশা করার কথা ভাবছেন। তবে এক্ষেত্রে যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তা হল ভ্লগিংয়ের জন্য ক্যামেরা (Best Vlogging Camera)। চলুন আজ দেখে নেওয়া যাক ভ্লগিংয়ের জন্য আদর্শ কোন পাঁচটি ক্যামেরা।
১. Insta360 Ace Pro 2
আরও পড়ুন:
Insta360 Ace Pro 2 একটি কম্প্যাক্ট অ্যাকশন ক্যামেরা। এটি মূলত ক্রিয়েটরদের কথা ভেবেই ডিজাইন করা। যারা হালকা ক্যামেরা ব্যবহার করে ঝকঝকে ফুটেজ পেতে চান তাঁদের জন্য এটা আদর্শ। এতে পাবেন ২.৫-ইঞ্চি ডিসপ্লে। এতে পাবেন Active HDR এবং PureVideo মোড। এতে উন্নত মাইক্রোফোন এবং একটি উইন্ড গার্ড রয়েছে যা ভয়েস রেকর্ডিং উন্নত করে।

২. GoPro HERO13 Black
GoPro HERO13 Black-এ সামনে ও পিছনে রয়েছে ডিসপ্লে। এর 5.3K ভিডিও, 27MP ছবি এবং HyperSmooth 6.0 স্ট্যাবিলাইজেশন দূরন্ত ফুটেজ দেয়। HLG HDR রঙ ফুটিয়ে তুলতে সাহায্য করে। এই ক্যামেরাটিতে ব্লুটুথ অডিও সাপোর্ট করে। চাইলে ইয়ারবাড বা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এই ক্যামেরার সঙ্গে।
৩. Sony Digital Camera ZV-1 Only
Sony ZV-1 একেবারে ভ্লগিংয়ের জন্যই তৈরি। এতে পাবেন ৩-ইঞ্চির সাইড-ফ্লিপ এলসিডি ডিসপ্লে। এর ২০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি Exmor RS সেন্সর এবং ZEISS ২৪-৭০ মিমি f/১.৮-২.৮ লেন্স নিখুঁত ছবি উপহার দেয়। 4K ভিডিও রেকর্ডও করতে পারবেন এতে। এতে উইন্ডস্ক্রিন-সহ একটি ডিরেকশনাল ৩-ক্যাপসুল মাইক্রোফোন রয়েছে যা অডিওর মান উন্নত করে।

৪. DJI Osmo Pocket 4 Standard 3
DJI Osmo Pocket 4 আকারে একেবারে ছোট। এতে রয়েছে ২ ইঞ্চির টাচস্ক্রিন। এর ১-ইঞ্চি CMOS সেন্সর বিস্তারিত 4K ভিডিও এবং ৩৭ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। এতে রয়েছে তিনটি মাইক্রোফোন। DJI Mic কম্প্যাটিবিলিটি ওয়্যারলেস অডিওর মান উন্নত করে। এছাড়াও, এতে রয়েছে থ্রি-অ্যাক্সিস মেকানিক্যাল স্ট্যাবিলাইজেশন, দ্রুত অটোফোকাস এবং AI সাবজেক্ট ট্র্যাকিংয়ের সুবিধা।
৫. Canon EOS R50 V
Canon EOS R50 V মিররলেস ক্যামেরা। এতে পাবেন ৩ ইঞ্চির সম্পূর্ণ টাচস্ক্রিন ডিসপ্লে। যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ। এর ক্যামেরা ২৪.২ মেগাপিক্সেল। এতে থাকা থ্রি-ক্যাপসুল মাইক্রোফোনটি স্বচ্ছ অডিও রেকর্ড করতে পারে। পাবেন ১৪-৩০ মিমি পাওয়ার-জুম লেন্স, ডুয়াল পিক্সেল CMOS AF II ও ডিজিটাল স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যা ভ্লগিংয়ের জন্য অত্যন্ত উপকারী।
সর্বশেষ খবর
-
থিমপুজোয় সংস্কৃতিতে আঘাত? অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
-
পুজোয়, বিসর্জনে নিষিদ্ধ ডিজে, হবে না কার্নিভ্যালও, শারোদৎসবে নির্দেশ মুখ্যমন্ত্রীর
-
পুজোয় একদিন বন্ধ মদের দোকান, কবে? দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি’, বিতর্কে ইতি টেনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
-
একজনের অর্ডার করা খাবার অন্য ব্যক্তিকে বিক্রি! ডেলিভারি বয়ের কাণ্ডে মুখ পুড়ল জোম্যাটোর