বাইক কেনার প্ল্যান? বাজেট আড়াই লাখের আশপাশে? পছন্দের সংস্থা রয়্যাল এনফিল্ড? তাহলে কিনে ফেলুন Royal Enfield-এর ‘হিমালয়ান ৪৪০’ (Himalayan 440)। এর প্রধান আকর্ষণ নতুন ৪৪৩ সিসি ইঞ্জিন ও সিক্স-স্পিড গিয়ারবক্স। যা মূল হিমালয়ান মডেলের মতোই ঝড় তুলবে দূর্গম স্থানে।
এবার Himalayan 440-বাজার আনল সংস্থা। এতে রয়েছে ৪৪৩ সিসি ইঞ্জিন ও ৬ স্পিড গিয়ার বক্স। ইঞ্জিনটি ২৫.৪ পিএস শক্তি ও ৩৪এনএম টর্ক উৎপন্ন করে। সংস্থার দাবি ৬ স্পিড গিয়ারবক্স হাইওয়েতে দারুণ পারফরম্যান্স দেবে। এতে রয়েছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ডুয়াল চ্যানেল এবিএস। টিউবযুক্ত টায়ার-সহ সামনে ২১-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চি স্পোক হুইল সেটআপ রয়েছে বাইকে।
আরও পড়ুন:

যারা বাইক নিয়ে পাহাড় বেড়াতে ভালোবাসেন, তাঁরা বরাবরই রয়্যাল এনফিল্ড প্রেমী। তাঁদের কথা মাথায় রেখেই এবার Himalayan 440-বাজার আনল সংস্থা। এতে রয়েছে ৪৪৩ সিসি ইঞ্জিন ও ৬ স্পিড গিয়ার বক্স। ইঞ্জিনটি ২৫.৪ পিএস শক্তি ও ৩৪এনএম টর্ক উৎপন্ন করে। সংস্থার দাবি ৬ স্পিড গিয়ারবক্স হাইওয়েতে দারুণ পারফরম্যান্স দেবে। এতে রয়েছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ডুয়াল চ্যানেল এবিএস। টিউবযুক্ত টায়ার-সহ সামনে ২১-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চি স্পোক হুইল সেটআপ রয়েছে বাইকে। সামনে ৯০-সেকশন এবং পিছনে ১২০-সেকশনের ডুয়াল পারপাস টায়ারও ব্যবহার করা হয়েছে যা ভাঙাচোরা রাস্তায় আরামদায়ক অনুভূতি দেবে।
জানা গিয়েছে, এই বাইকের ওজন ১৯৯ কেজি। ফুল ট্যাঙ্ক করতে লাগবে ১৫ লিটার তেল। নিশ্চয়ই ভাবছেন এর মাইলেজ কত? সংস্থার দাবি অনুযায়ী, এক লিটার তেলে ছুটবে ১৫ কিলোমিটার। ভারতের বাজারে এর দাম ২.২৯ লক্ষ টাকা। রয়্যাল এনফিল্ডের মতে, কম গতির রাইডিংকে সহজ ও সুন্দর করার জন্য আদর্শ এই বাইক। কারণ এর ৬ স্টেপ গিয়ারবক্স। সামনেই বাইকে পাহাড় যাওয়ার প্ল্যান? তাহলে কিনে ফেলুন Himalayan 440।
সর্বশেষ খবর
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব’, যাদবপুরে দাঁড়িয়ে শপথ শুভেন্দুর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো