কোমরে বাঁধা শিকল। রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে কিশোরীকে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কিশোরীকে নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের (Bangladesh) সিলেট নগরীর শাহজালাল উপশহরের এই ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। বাংলাদেশে তালিবানি কায়দা চলছে বলে অভিযোগ তুলেছেন অনেকে।
ঘটনার সূত্রপাত সোমবার। শাহজালালপুরের ডি-ব্লক মসজিদ মার্কেটের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে ১৬ বছর বয়সি এক কিশোরীর বিরুদ্ধে। ঘটনার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন ব্যবসায়ীরা। এরপরেই রাত ১১টার সময় তাকে কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানো হয়। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িতে পড়তেই বিতর্কের ঝড় ওঠে। ওই ভিডিওতে দেখা যায়, শিকল বেঁধে কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় সে কাঁদতে কাঁদতে হেঁটে চলেছে। পরে তাকে উদ্ধার করে শাহপরাণ থানার পুলিশের কাছে নিয়ে যান স্থানীয়রা।
আরও পড়ুন:
কিশোরীকে অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়তেই দিকে দিকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এরপর মঙ্গলবার ভিডিও থেকে চিহ্নিত করে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের নাম জাকির হোসেন, তাঁর ভাই মোজাক্কির হোসেন এবং বুরহান উদ্দিন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ মনির হোসেন জানান, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে চুরির চেষ্টার অভিযোগে কিশোরীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!