ছাত্রকে পড়িয়ে বাড়ি ফিরছিলেন গৃহশিক্ষক। সেসময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। শিক্ষক দিবসের আগের রাতে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নায়। মৃতের নাম অমিতকুমার কোলে। জানা গিয়েছে, বাইক চালিয়ে যাওয়ার সময় শিয়াল চলে এসেছিল সামনে। ছিটকে পড়েছিলেন তিনি। ঘটনায় কান্নার রোল উঠেছে তাঁর বাড়িতে। শোকগ্রস্ত প্রতিবেশীরাও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়না এক ব্লকের নারুগ্রাম পোস্ট অফিসের অন্তর্গত ভীমপুর গ্রামে বাড়ি বছর ৩৪ বয়সী অমিতকুমার কোলের। তিনি পেশায় গৃহশিক্ষক। নিজের বাড়ির পাশাপাশি পড়ুয়াদের বাড়ি গিয়েও পড়াতেন তিনি। গতকাল, শুক্রবার রাতে প্রাইভেট টিউশন সেরে সগড়াই বাজার থেকে বাইক চালিয়ে ফিরছিলেন তিনি। বৃষ্টির রাত হওয়ায় রাস্তায় লোকজন কম ছিল। আশপাশে আলোও কম ছিল বলে খবর। রাত সাড়ে ১০টা নাগাদ নাড়ুগ্রাম বাসস্টপের অদূরে ওই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকের চাকার সামনে একটি শিয়াল দৌড়ে চলে আসে। শিয়ালটিকে বাঁচাতে চেষ্টা করলেও সেটি বাইকের চাকায় গিয়ে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবক বাইক থেকে ছিটকে যান। গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুঃসংবাদ বাড়িতে জানানো হয়।
মৃত অমিতকুমার কোলের বাবার নাম জয়দেব কোলে। শিক্ষক দিবসের প্রাক্কালে এই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষকমহলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সমস্ত শিক্ষকবৃন্দ অমিত কুমারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। পড়ুয়ারাও কান্নায় ভেঙে পড়েছে। শিক্ষক দিবসের আগে এমন ঘটনায় ম্লান আনন্দ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা