বাংলাদেশের রংপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ভয়ংকর অগ্নিকাণ্ড। এই ঘটনায় মূল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন না লাগলেও প্রকল্পের অভ্যন্তরীণ সার্ভারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে দু’দিন ধরে বন্ধ রয়েছে সেখানকার ইন্টারনেট পরিষেবা। সার্ভার ক্ষতিগ্রস্ত হলেও যাবতীয় গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল ব্যাকআপ রয়েছে, এমনটাই দাবি করেছেন প্রকল্পের আধিকারিকরা।
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে প্রকল্পের ২ নম্বর ফটকের কাছাকাছি অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পুরোনো কার্যালয়ে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকা গোটা কার্যালয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে এসে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এর জেরেই ক্ষতিগ্রস্ত হয় কার্যালয়ে থাকা নথি এবং অভ্যন্তরীণ ইন্টারনেটের সার্ভারটির।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কার্যালয়ে থাকা একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) শর্টসার্কিটের জেরে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ফরেনসিক দল তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। খতিয়ে দেখা হচ্ছে কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
আরও পড়ুন:
রংপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আধিকারিকরা বলছেন, মূল প্রকল্পে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারত। এ যাত্রায় তেমন কিছু ঘটেনি।
সর্বশেষ খবর
-
১৪ বছর পর দলীপ চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় পূর্বাঞ্চল, শেষ দিনে কার্যত নিয়মরক্ষার লড়াই
-
পুজোয় আমিষ নৈব নৈব চ, ফতোয়া না রীতি
-
‘দ্য ভিঞ্চি’ এল রুবিতে! কলকাতায় অস্ত্রোপচারে রোবটিকের নতুন চমক
-
বাড়িতে বানানো গোলাপ জলে পঞ্চমীর আগেই ত্বকে ফিরবে জেল্লা, রইল ২টি পদ্ধতি
-
যোগী সাক্ষাতে টিম ‘হনুমান অংশ’, ধর্মীয় আবেগকে অস্ত্র করে ভোটবাক্স ভরার ধান্দা! তোপ কং নেতার