ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভোটবাক্স ভারী করার কৌশলী! আধ্যাত্মিক সিনেমা ‘হনুমান অংশ’-এর নামের পাশে পরোক্ষভাবে ‘প্রোপাগান্ডা’ তকমা সাঁটলেন কংগ্রেস নেতা রশিদ আলভি। বড় সেলেবমুখের ভিড় নেই। প্রচারের জাঁকজমক দূর অস্ত! মাত্র ২ কোটি বাজেটেই ছব্বিশ সালে একাধিক বিগ বাজেট সিনেমাকে আয়ের নীরিখে টেক্কা দিয়েছে নিম করোলি বাবার জীবনের আঁধারে তৈরি এই ছবি। যা কিনা এইমুহূর্তে চর্চার শিরোনামে। ‘প্রোপাগাণ্ডা’ বিতর্কের মাঝেই এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করল টিম ‘হনুমান অংশ’।
“ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতিতে ধর্মকে নিয়ে এসেছে। প্রতিটি নির্বাচনই রাম মন্দিরের নামে লড়ে ওরা।…”
আরও পড়ুন:
বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর আয়ের গুঁতোয় পিছু হঠেছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি, ‘টক্সিক’-এর মতো মেগাবাজেট সিনেমাগুলিও। এহেন ব্যবসার গ্রাফ দেখে সিনেবিশ্লেষকদের মত, আধ্যাত্মিক কনটেন্টেই আসলে বাজিমাত করেছে এই ছবি। এমন আবহেই সম্প্রতি ‘হনুমান অংশ’ ছবির বিরুদ্ধে তোপ দাগেন রশিদ আলভি। কংগ্রেস নেতার দাবি, ভোটবাক্স ভরাতে ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি। রামমন্দিরে চুরির প্রসঙ্গ টেনে রশিদ আলভির মন্তব্য, “নিঃসন্দেহে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতিতে ধর্মকে নিয়ে এসেছে। প্রতিটি নির্বাচনই রাম মন্দিরের নামে লড়ে ওরা। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও ওরা যেভাবে চুপ, তাতেই ওদের বিশ্বাসের স্বরূপ স্পষ্ট। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আর বর্তমানে মানুষের মন প্রভাবিত করার জন্য ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোট পেতে এই ধরনের সিনেমা তৈরি করছে।” কং নেতার এহেন মন্তব্যের পরই একাংশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। এমন আবহেই উত্তরপ্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করল ‘হনুমান অংশ’-এর কলাকুশলীরা।

জানা গিয়েছে, সিনেমার বিশেষ কিছু দৃশ্য নিয়ে যোগীর সঙ্গে কথা হয় টিমের। যেখানে গুরু গোরক্ষনাথ এবং নাথ সম্প্রদায়কে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া এই আধ্যাত্মিক সিনেমার প্রশংসায় পঞ্চমুখ যোগীও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকেই টিম ‘হনুমান অংশ’-এর কলাকুশলীদের সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। জানা গিয়েছে, সিনেমার বিশেষ কিছু দৃশ্য নিয়ে যোগীর সঙ্গে কথা হয় টিমের। যেখানে গুরু গোরক্ষনাথ এবং নাথ সম্প্রদায়কে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। খবর, ইতিমধ্যেই ২০০ কোটির দৌড়ে শামিল হয়েছে ‘হনুমান অংশ’। সেই অঙ্ক ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা। এহেন গগনচুম্বী সাফল্যের মাঝেই সিক্যুয়েলের পরিকল্পনা করে ফেলেছেন নির্মাতারা।
VIDEO | Lucknow: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath meets the team of film ‘Hanuman Ansh’ at his residence.
The team, including director Vishal Chaturvedi and actor Shobhinav, briefed him about the film’s spiritual theme and its portrayal of Guru Gorakhnath and the… pic.twitter.com/v3HEAaylJh
— Press Trust of India (@PTI_News) September 8, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে
-
শ্যারনের সঙ্গে সত্যিই প্রেম করছেন সময় রায়না? চর্চার মাঝে মুখ খুললেন ‘বিতর্কিত’ কমেডিয়ান
-
রাতে বাড়িতে ঢোকা, জোর করে পোশাক খুলে দেওয়া ধর্ষণের চেষ্টা নয়! রায় হাই কোর্টের
-
নির্বাসিত ২ ক্রিকেটারকে পুরস্কার কেন? তদন্তের দাবিতে সরব বিধায়ক, পালটা সিএবি সচিবের
-
‘বিগ বস বাংলা’য় রোজ এক জ্যাকেটে তাপসকন্যা সোহিনী, হৃদয়বিদারক গল্প বললেন মা নন্দিনী