Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Neha Kakkar Slams Sunidhi Chauhan

রিয়ালিটি শো নিয়ে চুলোচুলি! ‘আঙুর ফল টক’ বলে সুনিধিকে চরম কটাক্ষ নেহা কক্করের

'রিয়ালিটি শো সব সাজানো', সুনিধি চৌহানের মন্তব্যে তেলেবেগুনে জ্বলে উঠলেন নেহা কক্কর। পালটা কী বললেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৭:১০

options
link
রিয়ালিটি শো নিয়ে চুলোচুলি! ‘আঙুর ফল টক’ বলে সুনিধিকে চরম কটাক্ষ নেহা কক্করের zoom
সুনিধি চৌহানকে চরম কটাক্ষ নেহা কক্করের
Advertisement

সুনিধি চৌহান, আসমুদ্রহিমাচলের সঙ্গীতপ্রেমীদের কাছে যিনি ‘ভারতের শাকিরা’ বলেই পরিচিত। নয়ের দশকে মাত্র ১৩ বছর বয়সে সঙ্গীত কেরিয়ারে হাতেখড়ি। সেই তুলনায় নেহা কক্কর অনেকটা পিছিয়ে থাকলেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। এবার রিয়ালিটি শো নিয়ে দ্বন্দ্বে জড়ালেন দুই জনপ্রিয় গায়িকা। পরিস্থিতি এমন পর্যায়ে গড়াল যে ‘সিনিয়র’ সুনিধিকে ‘আঙুর ফল টক’ বলে কটাক্ষ করতেও পিছপা হলেন না নেহা। ঠিক কী ঘটেছে?

“টিআরপির জন্য দর্শকের আবেগ নিয়ে খেলা কিংবা আগে থেকে নির্দিষ্ট কোনও প্রতিযোগীকে তোল্লাই দেওয়ার নির্দেশ দেন নির্মাতারা।”

Neha Kakkar Takes a Dig at Sunidhi Chauhan, Defends Reality Shows
সুনিধি চৌহান

দীর্ঘদিন ধরেই গানের রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত নেহা কক্কর (Neha Kakkar)। তাই রিয়ালিটি শোয়ের নেপথ্য কর্মকাণ্ড সম্পর্কে ভালোই অবগত গায়িকা। একাধিক জনপ্রিয় শোয়ের বিচারকের আসনেও দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে শোয়ে নেহার ‘নাটকীয়তা’ বরাবর চর্চার শিরোনামে থেকেছে। যার জন্য অবশ্য কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। নেহার নামের পাশে নিন্দুকরা তকমা সেঁটেছিলেন ‘হাইভোল্টেজ ড্রামা ক্যুইন’ বলে। সম্প্রতি নেহার নামোল্লেখ না করলেও রিয়ালিটি শোগুলির অতিনাটকীয়তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুনিধি চৌহান। এক পডকাস্টে তিনি দাবি করেন, “বর্তমানে রিয়ালিটি শোগুলি সব স্ক্রিপ্টেড। আগে থেকেই সব সাজানো থাকে। এখন আর আগের মতো বাস্তবসম্মত বিষয় দেখা যায় না। বরং প্রাধান্য পায় অতিনাটকীয়তা। যেমন টিআরপির জন্য দর্শকের আবেগ নিয়ে খেলা কিংবা আগে থেকে নির্দিষ্ট কোনও প্রতিযোগীকে তোল্লাই দেওয়ার নির্দেশ দেন নির্মাতারা।” এখানেই অবশ্য থামেননি তিনি। সুনিধি এও বলেন যে, “এখনকার রিয়ালিটি শোয়ে প্রতিযোগী ও বিচারকদের পারফরম্যান্সে অবাধে অটোটিউন ব্যবহার করা হয়। সেকারণেই আমি আর রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে থাকি না।” সুনিধি চৌহানের (Sunidhi Chauhan) এহেন মন্তব্যে অনেকেই সায় দিয়েছেন। এবার সেপ্রসঙ্গেই ‘সিনিয়র’ গায়িকাকে পালটা আক্রমণ শানালেন নেহা কক্কর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“আমি যতদিন শোয়ের বিচারকের আসনে বসেছি, ততদিন টিআরপি…”

Neha Kakkar Slams Sunidhi Chauhan Over Reality Show ‘Scripted’ Claims
নেহা কক্কর

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নেহাকে জিজ্ঞেস করা হয়েছিল, রিয়ালিটি শোগুলি কি আদতেই সব সাজানো? তার প্রেক্ষিতেই গায়িকা জানান, এই অনুষ্ঠানগুলোয় প্রতিযোগীদের যে আবেগ, জীবনসংগ্রাম এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা হয়, সেগুলো চিত্রনাট্যে সাজানো সম্ভব নয়। নেহার কথায়, “আমরা প্রত্যেকেই বিভিন্ন প্রান্তের ছোট শহর থেকে উঠে এসেছি এবং অনেক প্রতিকূলতা পেরিয়ে এখানে পৌঁছতে পেরেছি। প্রতিযোগীরা নতুন করে কোনও গল্প বানিয়ে বলবে না। আর অনুষ্ঠানে আমরা সেটাই দেখতে পাই। কারও গল্প শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়লে সেই অনুভূতিটা তো স্বাভাবিক।” এরপরই শোয়ের টিআরপি নিয়ে নেহা জানান, “আমি যতদিন শোয়ের বিচারকের আসনে বসেছি, ততদিন টিআরপি ভালোই ছিল। আসলে আঙুর ফল না পেলে টক-ই লাগে।” নেহা যে এহেন মন্তব্যে রিয়ালিটি সুনিধিকেই বিঁধেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.