ভোটের মুখে পাঞ্জাব থেকে কার্যত বিতাড়িত হলেন আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। পাঞ্জাবের ভোটার তালিকার খসড়া থেকে তাঁর নাম বাদ পড়েছিল। এবার দিল্লিতে নাম উঠল তাঁর। সূত্রের খবর, SIR প্রক্রিয়ায় সংশোধন ও সংযোজন পর্বে নতুন করে দিল্লিতে নাম উঠেছে রাঘবের।
এই মুহূর্তে পাঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR চলছে। সদ্য পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তাতে নাম নেই রাঘব চাড্ডার। অথচ চাড্ডা পাঞ্জাবের মোহালির ভোটার ছিলেন। তাঁকে ‘পার্মানেন্টলি শিফটেড’ ক্যাটিগরিতে রাখা হয়েছে। নাম বাদ পড়ার পর রাঘব দাবি করেছিলেন, পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। তিনি ‘দুর্নীতিগ্রস্ত’ আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আপের শীর্ষ নেতৃত্ব হিংসায় জ্বলছে। শীর্ষ নেতাদের অঙ্গুলিহেলনেই পাঞ্জাবের আপ সরকারের আধিকারিকরা তাঁর নাম ভোটার লিস্ট থেকে সরিয়েছে।
আরও পড়ুন:
রাঘব একপ্রকার চ্যালেঞ্জের সুরে বলে দেন, এটা সবে খসড়া। মূল তালিকায় তাঁর নাম উঠবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, পাঞ্জাবের তালিকায় নাম তোলার জন্য আবেদনি করেননি তিনি। তাঁর নাম উঠতে চলেছে দিল্লির ভোটার তালিকায়। আসলে রাঘব দিল্লির রাজেন্দ্র নগরেরই বাসিন্দা। পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার পর তিনি পাঞ্জাবের পাটিয়ালার একটি অ্যাপার্টমেন্টে বাড়ি ভাড়া নেন। এবং নিজেকে পাঞ্জাবের বাসিন্দা হিসাবে দেখিয়ে পাঞ্জাবের ভোটার তালিকায় সংযুক্ত হন। কিন্তু এখন আর তিনি সেই অ্যাপার্টমেন্টে থাকেন না। থাকেন দিল্লিতে। সেকারণেই তাঁর নাম সরে গিয়েছে।
রাঘবের এই সরে যাওয়ায় কটাক্ষ আসছে আপের তরফে। আপ বলছে, “আসলে রাঘব রাজনৈতিক আদর্শ থেকে সরে গিয়েছেন। তাই ভোটার তালিকা থেকেও তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে।” যদিও আপের দাবি, দিল্লিতে যেভাবে রাঘবের নাম তোলা হয়েছে সেটাও বেআইনি। শেষ মুহূর্তে বিজেপির বদান্যতায় তাঁর ভোটাধিকার বেঁচে গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরনির্বাচনের আগেই রাজ্য কমিটি ঘোষণা বিজেপির, গুরুদায়িত্বে শুভেন্দু, পদে শিশিরও
-
ইন্ডিয়া’য় যোগ নয়? নতুন জোট গঠন করলেন বিজয়, নামেও রয়েছে চমক
-
‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত ঘিরে বিতর্ক, ক্ষমা চাইল হিন্দু সংস্থা
-
আইসিএনইউ ২০২৬: আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন, চিকিৎসায় পুষ্টির নতুন দিশা
-
প্রতীক কার? উপনির্বাচনের আগেই তৃণমূলের ভাগ্য নির্ধারণ, দু’পক্ষকেই তলবের পথে কমিশন