Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Ruby General Hospital Robotic Surgery

‘দ্য ভিঞ্চি’ এল রুবিতে! কলকাতায় অস্ত্রোপচারে রোবটিকের নতুন চমক

এই সাফল্য পূর্ব ভারতে রোবটিক ও জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো আরও অত্যাধুনিক করার পথে অনেকটাই এগোল কলকাতার রুবি জেনারেল হসপিটাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৯:০৬

options
link
‘দ্য ভিঞ্চি’ এল রুবিতে! কলকাতায় অস্ত্রোপচারে রোবটিকের নতুন চমক zoom
সূচনা। রয়েছেন ডা. কমলকুমার দত্ত, ডা. সৌরভ দত্ত, রুবি দত্ত, ডা. প্রতীক দাস, ডা. তাপসকুমার সাহা এবং ডা. গৌতম মুখোপাধ্যায়।
Advertisement

জরায়ুতে ধরা পড়ে ফাইব্রয়েড। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অস্ত্রোপচার। তবে সেই অস্ত্রোপচারই হয়ে উঠল রুবি জেনারেল হসপিটালের এক নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বখ্যাত দ্য ভিঞ্চি রোবটিক সার্জিক্যাল সিস্টেমের সাহায্যে হাসপাতালের প্রথম সফল অস্ত্রোপচার হয় পারমিতা মণ্ডলের। অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন পারমিতা। 

এই সাফল্যের সঙ্গে পূর্ব ভারতে রোবটিক ও জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো আরও অত্যাধুনিক করার পথে অনেকটাই এগোল রুবি জেনারেল হসপিটাল। নতুন করে তৈরি হয়েছে ছ’টি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার (ওটি)। এর মধ্যে রয়েছে দুটি পৃথক ট্রান্সপ্লান্ট ওটি এবং দুটি রোবটিক সার্জারির জন্য বিশেষভাবে তৈরি ওটি। আগে থাকা পাঁচটি সুপার স্পেশালিটি ওটি-র সঙ্গে মিলিয়ে হসপিটালে এখন মোট ১১টি বিশেষ অপারেশন থিয়েটার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নতুন ওটিগুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে ল্যামিনার এয়ারফ্লো ব্যবস্থা। অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচারের জন্য তৈরি হয়েছে পৃথক ট্রান্সপ্লান্ট ওটি। রোবটিক সার্জারির অত্যাধুনিক যন্ত্র ও কনসোল ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে বিশেষ রোবটিক ওটি।

ruby general hospital robotic surgery new modular ots da vinci robotic system
দ্য ভিঞ্চি রোবটিক সার্জিক্যাল সিস্টেমে হওয়া সার্জারিতে সুস্থ হয়ে ওঠা পারমিতা মণ্ডলকে শুভেচ্ছো জানালেন ডিরেক্টর ডা. সৌরভ দত্ত। রয়েছেন চিফ জেনারেল ম্যানেজার শুভাশিস দত্ত, ডা. গৌতম মুখোপাধ্যায়, রুবি দত্ত, ডা. কমলকুমার দত্ত, ডা. তাপসকুমার সাহা এবং  ডা. প্রতীক দাস। ছবি: নিজস্ব

এই পরিকাঠামোর পাশাপাশি আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করল দুটি অত্যাধুনিক রোবটিক সার্জারি ব্যবস্থা। জেনারেল ও অ্যাডভান্সড সার্জারির জন্য রয়েছে দ্য ভিঞ্চি রোবটিক সার্জিক্যাল সিস্টেম। আর হাঁটু প্রতিস্থাপনের জন্য যুক্ত হয়েছে রোবটিক টোটাল নি রিপ্লেসমেন্ট (টিকেআর) ব্যবস্থা।

দ্য ভিঞ্চি সিস্টেমের সাহায্যে ছোট ছিদ্রের মাধ্যমে জটিল অস্ত্রোপচার সম্ভব। চিকিৎসকের নিয়ন্ত্রণে রোবটিক যন্ত্রের সূক্ষ্ম নড়াচড়ায় শরীরের নির্দিষ্ট অংশে আরও নিখুঁত অস্ত্রোপচার করা যায়। এর ফলে অস্ত্রোপচারের ক্ষত ও রক্তক্ষরণ কমে এবং রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। পারমিতা মণ্ডলের ক্ষেত্রে ফাইব্রয়েডের অস্ত্রোপচারে এই প্রযুক্তির ব্যবহারই রুবির রোবটিক সার্জারি পরিষেবার বড় সাফল্য।

অন্যদিকে, রোবটিক টোটাল নি রিপ্লেসমেন্ট ব্যবস্থায় হাঁটু প্রতিস্থাপনে নির্ভুলতা বজায় রাখা সম্ভব। ইমপ্ল্যান্টের অ্যালাইনমেন্ট ও অবস্থান নির্ধারণে এই প্রযুক্তি চিকিৎসকদের সাহায্য করবে।

ruby general hospital robotic surgery new modular ots da vinci robotic system
বক্তব্য রাখছেন ডা. কমলকুমার দত্ত। ছবি: নিজস্ব

নতুন এই পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুবি জেনারেল হসপিটালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডা. কমলকুমার দত্ত, ডিরেক্টর ডা. সৌরভ দত্ত এবং রুবি দত্ত। ডা. কমলকুমার দত্তের কথায়, উন্নত আন্তর্জাতিক চিকিৎসা প্রযুক্তিকে পূর্ব ভারতের মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলাই এই সম্প্রসারণের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে রুবি ক্যানসার সেন্টারের ডিরেক্টর ও প্রখ্যাত সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডা. গৌতম মুখোপাধ্যায় জানান, রোবটিক সার্জারি ক্যানসার চিকিৎসাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। তাঁর কথায়, থাইরয়েড ক্যানসারের ক্ষেত্রে প্রয়োজনীয় সার্জারি সঠিকভাবে করা গেলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। রোবটিক প্রযুক্তির মাধ্যমে সূক্ষ্ম ও জটিল অস্ত্রোপচার আরও নিখুঁতভাবে করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

রুবি ক্যানসার সেন্টারে মেডিক্যাল, সার্জিক্যাল ও রেডিয়েশন অঙ্কোলজি, হেমাটো-অঙ্কোলজি ও স্টেম সেল ট্রান্সপ্লান্ট, নিউক্লিয়ার মেডিসিন ও ডিজিটাল পেট-সিটি, অঙ্কোপ্যাথলজি, মনস্তাত্ত্বিক সহায়তা এবং নিউট্রিশন পরিষেবা-সহ ক্যানসারের সমন্বিত চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

ruby general hospital robotic surgery new modular ots da vinci robotic system
স্বামীর সঙ্গে সুস্থ পারমিতা মণ্ডল। রয়েছেন ডা. সৌরভ দত্ত, রুবি দত্ত। ছবি: নিজস্ব

হসপিটালের ডিরেক্টর ডা. সৌরভ দত্তের কথায়, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আধুনিক ওটি পরিকাঠামোর সমন্বয় রোগীর নিরাপত্তা এবং চিকিৎসার মান আরও উন্নত করবে। তিনি আরও বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ও রোগীকেন্দ্রিক পরিষেবার উপর গুরুত্ব দিয়ে আসছে রুবি জেনারেল হসপিটাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডা. প্রতীক দাস, ট্রান্সপ্লান্ট সার্জন ডা. তাপসকুমার সাহা, জেনারেল ও রোবটিক সার্জন ডা. দেবার্চন ঘোষ এবং অর্থোপেডিক্স ও রোবটিক সার্জন ডা. দীপাঞ্জন ভদ্র। পূর্ব ভারতে আধুনিক ট্রান্সপ্লান্ট পরিকাঠামোর প্রয়োজনীয়তা এবং রোবটিক সার্জারির গুরুত্বের কথা তুলে ধরেন তাঁরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ছ’টি মডিউলার ওটি শীঘ্রই পূর্ণমাত্রায় পরিষেবা দেওয়া শুরু করবে। ইতিমধ্যেই চালু হয়েছে দ্য ভিঞ্চি রোবটিক সার্জারি এবং রোবটিক টোটাল নি রিপ্লেসমেন্ট পরিষেবা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.