বাজ পড়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত দুটি দোকান, ক্ষতির পরিমাণ লক্ষাধিক

শর্ট সার্কিটের জেরেই লেগেছে আগুন, দাবি পুলিশের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৮, ১৯:০৯

options
link
বাজ পড়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত দুটি দোকান, ক্ষতির পরিমাণ লক্ষাধিক

নন্দন দত্ত, সিউড়ি: মহম্মদবাজারে বাজ পড়ে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত দুটি দোকান। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লক্ষেরও বেশি। পুড়ে খাক হয়ে যাওয়া দুটি দোকানের একটিতে মোটরবাইক সারাইয়ের কাজ চলত। অন্যটি টায়ারের দোকান। মোটরবাইক সারানোর দোকানটির ব্যবসা ছিল জমজমাট। গভীর রাতে বাজ পড়ে মোটরসাইকেল সারাইয়ের দোকানে। সঙ্গে সঙ্গেই শর্ট সার্কিট হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দোকান মালিক। খবর দেওয়া হয় সিউড়ির দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। গোটা রাত ধরে আগুন নেভানোর চেষ্টা হয়।সকালে আগুন নিয়্ন্ত্রণে আসে। তবে ছাই হয়ে গিয়েছে দুই দোকানের সর্বস্ব। ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া মহম্মদবাজারের হরিণসিংহা গ্রামে।

Advertisement

[শিকারি কুকুরের হানায় ৯০টি ভেড়ার মৃত্যু, আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের]

এই ঘটনায় মাথায় হাত মোটরবাইক সারাইয়ের দোকান মালিক নজরুল ইসলামের। তিনি জানান, ভালই ব্যবসা হত তাঁর দোকানে। সকালেও বেশ কয়েকটি গাড়ি এসেছিল সারাইয়ের জন্য। রাতে বাজ পড়ে শর্ট সার্কিট হয়ে য়ায় দোকানের ভিতরে। তার তেকেই আগুন। পাশের দোকানে মজুত টায়ার থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। রাতে আগুন লাগায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। তবে প্রচুর যন্ত্রাংশ ও মোটর বাইকগুলির কোনও চিহ্নই নেই। সব চলে গিয়েছে আগুনের গ্রাসে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

fire-bir

Advertisement

একই অবস্থা ক্ষতিগ্রস্ত টায়ারের দোকানের মালিকের। দোকান মালিক শেখ সানোয়ার বলেন, পাশের দোকানের আগুন খুব সহজেই এই দোকান ছুঁয়ে ফেলে। দোকানে থাকা  টায়ারও জ্বলতে সময় নেয়নি। আগুন আরও ছড়াতে পারত। তবে দমকলের প্রচেষ্টায় তা রুখে দেওয়া গিয়েছে। সব মিলিয়ে দুটি দোকানের ক্ষতির পরিমাণ চার লক্ষেরও বেশি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। ক্ষতিগ্রস্ত দোকান দুটি উলটো দিকেই রয়েছে পেট্রল পাম্প। বাতাসের বেগ বেশি থাকলে যেকোনও মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ত। তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ত। তবে সময়ে দমকল এসে পরিস্থিতি আয়ত্তের মধ্যে নিয়ে আসায় এই বিপদ এড়ানো গিয়েছে।

ছবি: বাসুদেব ঘোষ

[তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল উলুবেড়িয়া, মারধর ও ভাঙচুরের অভিযোগ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.