দিব্যেন্দু মজুমদার, হুগলি: ডানকুনিতে (Dankuni) ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলে উঠল খাটাল। পুড়ে মৃত্যু হল ৪০ টি গবাদি পশুর। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
ডানকুনির রথতলার খালপাড় এলাকায় পাশাপাশি কয়েকটি খাটাল রয়েছে। সোমবার দুপুরে আচমকা একটি খাটালে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ডানকুনি থানা ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই পাশের খাটালে ছড়িয়ে পড়ে আগুন। শুধু তাই নয়, এলাকায় একটি গেঞ্জি কারখানা ছিল। সেখানেও ছড়িয়ে পড়ে আগুন।
[আরও পড়ুন: দেখতে অবিকল হেলিকপ্টার, অভিনব টোটো তৈরি করে তাক লাগালেন চাকদহের বাসিন্দা]
ঘটনাস্থলে পৌঁছেই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান দমকলের আধিকারিকরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে পুড়ে মৃত্যু হয়েছে ৪০ টি গরুর। জখম আরও ১৫ টি গরু। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর ও পুরপ্রধান। তাঁদের দাবি, বৈধ অনুমতি ছাড়াই খাটাল চলছিল। কিন্তু কীভাবে এই অগ্নিকাণ্ড? প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের ফলেই এই পরিণতি।
[আরও পড়ুন: শক্তিগড় হত্যাকাণ্ড: রাজু খুনের পরই গাড়ি বদল, কীভাবে পালিয়েছিলেন আবদুল লতিফ?]
সর্বশেষ খবর
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু