Jalpaiguri

দুর্গাপুরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন, ষড়যন্ত্রের অভিযোগে সরব স্থানীয়রা

জঙ্গলে মধ্যেই মজুত করা প্লাস্টিকের পাহাড়ে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২ টি ইঞ্জিন।

সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৪:৩৯

options
link
দুর্গাপুরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন, ষড়যন্ত্রের অভিযোগে সরব স্থানীয়রা
দাউদাউ করে জ্বলছে প্লাস্টিকের গুদাম। ছবি: সনাতন গরাই।

রবিবার তখন সবে ভোরের আলো ফুটেছে। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। প্লাস্টিক পোড়া গন্ধে কার্যত দম বন্ধ পরিস্থিতি! ছুটে যেতেই স্থানীয়দের চোখে পড়ে আগুনের লেলিহান শিখা। জঙ্গলে মধ্যেই মজুত করা প্লাস্টিকের পাহাড়ে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২ টি ইঞ্জিন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লির ওই জঙ্গল লাগোয়া এলাকায় পুরোন প্লাস্টিক মজুত করে রাখা হত বড় বড় বস্তায়। রবিবার সকালে সেই মজুত করা প্লাস্টিকের বস্তাতেও আগুন লেগে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়দের একাংশের মতে, বিপুল পরিমাণ মজুত প্লাস্টিকে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগুন ছড়িয়ে পড়ার আগেই খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলেও পরে আরও দুটি ইঞ্জিন আসে। দমকল বাহিনীর ঘন্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে গোটা এলাকা ততক্ষণে কার্যত পুড়ে ছাই। দমকল আধিকারিক রিপন বড়ুয়া জানান,”খবর পাওয়া মাত্রই আমরা পৌঁছই এলাকায়। একটি অস্থায়ী ঘরে মজুত ছিল প্লাস্টিকগুলি। সেগুলি পুড়ে গেছে। হতাহতের খবর নেই।” আগুনের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.