ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। তেলেঙ্গানার হায়দরাবাদের মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের। শনিবার দুপুরে রাইস মিলে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এই খবর গ্রামে আসতেই শোকের ছায়া গোটা গ্রামে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও শ্রমিকের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন:
মৃত যুবকের নাম নয়ন শেখ। বয়স ২৬। তিনি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার বাগডাঙা গ্রামের বাসিন্দা। পরিবারে রয়েছেন স্ত্রী ও বাবা-মা। প্রায় মাস দুয়েক আগে হায়দরাবাদে কাজে গিয়েছিলেন নয়ন। রমজান মাসের শেষে ইদে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু হল না। জানা গিয়েছে, একটি রাইস মিলের কাজ নিয়ে ভিনরাজ্যে গিয়েছিলেন তিনি। রাইস মিলের মাথায় কাজ করছিলেন তিনি। এদিন সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
খবর দেওয়া হয় পরিবারে। শোকের ছায়া ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্পাদক কামাল হোসেন জানান, “মৃত পরিযায়ী শ্রমিক নয়ন সরকারের স্ত্রীকে সরকারি চাকরি ও ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি জানাছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়