বাংলায় জইশ জাল
Durgapur

জঙ্গিদের আস্তানা ভাড়া বাড়ি! লুকিয়ে থাকতে পারে ‘হামিম’রা, দুর্গাপুরের বহু টাওয়ার আবাসনে সতর্কতা

দুর্গাপুরের অন্যতম বৃহৎ আবাসন তপবন সিটি। কাঁকসার এই বহুতল আবাসনে রয়েছে বহু টাওয়ার। হাজার হাজার মানুষের বাস। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কর্মসূত্রে পরিবার পরিজন নিয়ে এখানেই থাকেন। প্রতিনিয়ত অচেনা ব্যক্তিরা এখানে আসেন।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১০:৫৪

options
link
জঙ্গিদের আস্তানা ভাড়া বাড়ি! লুকিয়ে থাকতে পারে ‘হামিম’রা, দুর্গাপুরের বহু টাওয়ার আবাসনে সতর্কতা
এআই দ্বারা নির্মিত ছবি।

জঙ্গিদের আস্তানা ভাড়া বাড়ি! একের পর এক ঘটনায় সেটাই কার্যত প্রমাণিত। সেখানেই বসেই নাশকতার নীল নকশা তৈরি করছে তারা। মুখ্যমন্ত্রী থেকে ভিভিআইপিদের টার্গেট করছে। জাল বিস্তার করছে জঙ্গি সংগঠনের। তা সেই জইশ জঙ্গি হামিম মণ্ডল কিংবা সম্প্রতি নিউটাউনের ভাড়া বাড়িতে বিস্ফোরণ (যদিও এই ঘটনায় এখনও জঙ্গি যোগ পাওয়া যায়নি)। হামিমকে আবার বর্ধমানের রেনেসাঁ, দুর্গাপুরের মেন গেট সংলগ্ন এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়ে দুর্গাপুরবাসীকে সতর্ক করলেন বিধায়ক বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দুর্গাপুরের অন্যতম বৃহৎ আবাসন তপবন সিটি। কাঁকসার এই বহুতল আবাসনে রয়েছে বহু টাওয়ার। হাজার হাজার মানুষের বাস। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কর্মসূত্রে পরিবার পরিজন নিয়ে এখানেই থাকেন। প্রতিনিয়ত অচেনা ব্যক্তিরা এখানে আসেন। কয়েক বছর আগে কয়লা ব্যবসায়ী রাজু ঝা ঘটনায় এক অভিযুক্তকে এই আবাসন থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। পাশের জেলাতেই জঙ্গি গ্রেপ্তার হতেই এই আবাসন নিয়ে সতর্ক হয়েছে প্রশাসন। তবে নাগরিকদের সচেতনা প্রধান ধাপ। সেই লক্ষ্যেই দুর্গাপুরের তপবন সিটি-র বাসিন্দাদের বিধায়ক চন্দ্রশেখর করলেন, “কেউ ফ্ল্যাট ভাড়া দিলে ভাড়াটিয়ার আধার, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথির কপি স্থানীয় থানার কাছে জমা দিন। পাশাপাশি কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে তা প্রশাসনকে জানান।”

Advertisement

২০২৪ সালে এই কাঁকসা থেকেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ছাত্র ও ৫জনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। সন্দেহ ছিল তারা ইসলামিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। পূর্ব বর্ধমানের রেনেসাঁ হাউজিংয়ের ভাড়া বাড়ি থেকে হামিম গ্রেপ্তার হতেই দুর্গাপুরের আবাসনগুলি নিয়ে সতর্ক প্রশাসন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.