বর্ষার আগে হাওড়া শহরের সব নালা, ক্যানাল পরিষ্কার করা হবে। বিদ্যুৎস্পষ্টের ঘটনা রুখতে উদ্যোগী হয়েছে সরকার। এই কাজে গাফিলতি হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। আজ হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে স্বচ্ছতা অভিযান ও যোগা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান তিনি। তিনি আরও জানান, অপদস্ত করতেই রাজ্যজুড়ে বর্ষার আগে তৃণমূলের মেয়র, পুরপ্রধান, কাউন্সিলররা পদত্যাগ করছেন।
আরও পড়ুন:
এদিন রামকৃষ্ণপুর ঘাটে যোগাসনে অংশ নেন মন্ত্রী। অগ্নিমিত্রা পল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, বালির বিধায়ক সঞ্জয় সিং, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ হাওড়া জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। এদিন রামকৃষ্ণপুর ঘাটে যোগাসনে অংশ নেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরাও। এছাড়াও কিছু স্কুলের ছাত্রছাত্রীরা যোগাসনে অংশ নেয়।
মন্ত্রী জানান, বর্ষার আগে হাওড়া শহরের ছোটো ও বড় নালা, ক্যানাল পরিষ্কার করা হবে। পাশাপাশি শহরের লাইটপোস্টগুলি বর্ষার সময় যাতে ঠিক থাকে, সেখানে যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হন তার জন্য আধিকারিকদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনে আধিকারিকরা ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, পুজোর পরই হাওড়া পুরসভায় ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে।
তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “সামনে বর্ষাকাল। তৃণমূলের মেয়র, কাউন্সিলররা পালাচ্ছে। আমাদের পথে বসিয়ে দিয়ে, বিপদে ফেলবে। ভেবেছে অপদস্ত করবে। কিন্তু আমরা প্রস্তুত আছি। মানুষ আমাদের পাশে আছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ