Minor girl allegedly molested in Nadia

আট বছরের শিশুর ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার পারিবারিক দীক্ষাগুরু

চাকদহ থানা এলাকার ঘটনায় তাজ্জব প্রায় সকলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২২, ২১:১৩

options
link
আট বছরের শিশুর ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার পারিবারিক দীক্ষাগুরু
ছবি: প্রতীকী

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: আট বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় ওই শিশুর পারিবারিক দীক্ষাগুরু। ওই শিশুর পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ দীক্ষাগুরুকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার শিমুরালির এনায়েতপুর এলাকায়। ওই শিশুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

Advertisement

ওই শিশু নিজের দাদাকে ডাকতে বাড়ির বাইরে বেরোয়। অভিযোগ, সেই সময় পারিবারিক দীক্ষাগুরু অনন্ত দে তাকে ডেকে ঘরে নিয়ে যায়। সেখানেই শিশুর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এরপর ওই শিশু বাড়ি ফিরে যায়। সমস্ত ঘটনা তার মা ও বাবাকে জানায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না, তাঁকে ভগবান তৈরি করেছেন’, রাজ চক্রবর্তীর পর বেফাঁস পার্থ ভৌমিক]

ওই শিশুর পরিবারের লোকজন অনন্ত দে’র বিরুদ্ধে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিশ। ওই শিশুর বাবার বক্তব্য, “ওর থেকে আমরা দীক্ষা নিয়েছি। এখন দেখছি গুরু হওয়ার মতো যোগ্যতা ওর নেই। আমরা চাই ওর কঠোর শাস্তি হোক।”

Advertisement

শ্লীলতাহানির ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত ওই শিশু। কান্নায় ভেঙে পড়েছে সে। আতঙ্কে দিন কাটছে বলেও দাবি তার মায়ের।

[আরও পড়ুন: টোলে চলছে প্রশিক্ষণ, এবছর নদিয়ায় কালীপুজো করবেন মহিলা পুরোহিতরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.