Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

ইনস্টাগ্রামে প্রেম! দু’বছর পর বিয়ে, উত্তরপ্রদেশে ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ

পুলিশ সূত্রের খবর, মৃতার নাম শিবানী ওরফে সুধা (২৭)। তিনি মধ্যপ্রদেশের দাতিয়া জেলার বাসিন্দা ছিলেন। বছর দু’য়েক আগে যশ নামে এক যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে তাঁর পরিচয় হয়। তিনিও মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জন। তারপর তাঁরা বিয়ে করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৩:৪৩

options
link
ইনস্টাগ্রামে প্রেম! দু’বছর পর বিয়ে, উত্তরপ্রদেশে ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ zoom
উত্তরপ্রদেশে ভাড়া বাড়ি থেকে উদ্ধার শিবানী ওরফে সুধার দেহ।
Advertisement

উত্তরপ্রদেশে একটি বাড়ি থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। গোটা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। খোঁজ পাওয়া যাচ্ছে না মৃতার স্বামীর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, মৃতার নাম শিবানী ওরফে সুধা (২৭)। তিনি মধ্যপ্রদেশের দাতিয়া জেলার বাসিন্দা ছিলেন। বছর দু’য়েক আগে যশ নামে এক যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে তাঁর পরিচয় হয়। তিনিও মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জন। তারপর তাঁরা বিয়ে করেন। কর্মসূত্রে দু’জনেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে থাকতেন। কিন্তু অভিযোগ, বিয়ের কিছু সময় পর থেকেই দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। বিভিন্ন কারণে প্রায় দিনই তাঁদের মধ্যে ঝগড়া হত। শুধু তাই নয়, তুচ্ছ কারণে যশ তাঁর স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ আগস্ট দম্পতির মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, শিবানীকে মারধরের পর যশ বাইরে থেকে ঘরের দরজা আটকে দিয়ে চলে যান। প্রতিবেশীদের দাবি, তারপর থেকে তরুণীর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। শুধু তাই নয়, শিবানীর পরিবারও তাঁর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। জানা গিয়েছে, তরুণীর ফোন বন্ধ ছিল। তখনই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপরই তাঁরা ছুটে যান শিবানীর বাড়িতে। কিন্তু দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। দেরি না করে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এলে দরজা ভেঙে উদ্ধার করা শিবানীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, যার নেপথ্যে রয়েছে তাঁর স্বামী। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.