অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনই এতদিন ডিম হামলা ও ভাঙচুর চালিয়েছে। ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের ঘটনায় তৃণমূল সাংসদকেই কাঠগড়ায় তুললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, নিজেদের লোকজনকেই সামলাতে পারেন না অভিষেক। যদিও তিনি স্পষ্ট করে দেন, এই ভাঙচুর যদি বিজেপি করে থাকে তাহলে অন্যায় করেছেন। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ধৃতদের সঙ্গে তৃণমূলের যোগ ছিল।
অগ্নিমিত্রার কথায়, “কে করেছে (হামলা) সেটা দেখতে হবে। যতবারই ভাঙচুর হয়েছে, ডিম মারা হয়েছে তখন দেখা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনই করেছে। নিজেদের লোকজনকেই সামলাতে পারে না। তা না হলে আপনাদের বিভিন্ন দল হয়! ঋতব্রত তৃণমূল, এই তৃণমূল, অভিষেকের তৃণমূল, কতগুলো তৃণমূল?” এই নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি। কারও অফিসে ভাঙচুর করা সমর্থন করি না।”
আরও পড়ুন:
উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ ওঠে। বেশ কয়েকজন দুষ্কৃতী অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকী দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করা হয় বলে দাবি কালীঘাট তৃণমূলের। ইতিমধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ঘটনায় শাসকদল বিজেপিকে আক্রমণ শানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয় বলে পালটা দাবি করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ভোটের আগে পর্যন্ত ধৃতদের সঙ্গে তৃণমূলের যোগ ছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কালীঘাট তৃণমূলের আর্জি উপেক্ষা, এনসিপিআই সাংসদদের আরও দিলেন স্পিকার, কতদিন?
-
ট্যাবলেট-ক্যাপসুল ভুলে যান, সহজলভ্য এই খাবারগুলিতেই মিলবে জরুরি পুষ্টি
-
বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনে চার্জশিট পেশ, আদালতে ৭০২ পৃষ্ঠার নথি দিল পুলিশ
-
স্কুলছুট করিনা! ‘আমি বেশিদূর পড়াশোনা করতে পারিনি, জেহ-তৈমুর…’, আপসোস বেবোর
-
প্রাক শিক্ষক দিবসে ১০০ কেজি মাংসে মহাভোজ! জলপাইগুড়ির স্কুলে পড়ুয়াদের ‘মিড ডে মিল’ পরিবেশন শিক্ষকদের