নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, নারী নিগ্রহ, খুনের চেষ্টা, দুর্নীতির অভিযোগে এবার তৃণমূলের আরও দুই নেতা জনরোষের শিকার। আরামবাগের গৌরহাটি-২ পঞ্চায়েতের ঘটনা। উপপ্রধানকে পাশে বসিয়ে প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চলল চড়-থাপ্পড়। উপপ্রধানের কোমরে বাঁধা দড়ি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় বাজারে একদল মহিলা-সহ সাধারণ মানুষ পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং-কে ল্যাম্পপোস্টে বেঁধে রেখেছেন। পাশেই বসানো হয়েছে পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর দত্তকে। তাঁর কোমরেও দড়ি বাঁধা। তাঁদের বিরুদ্ধে রয়েছে নারী নিগ্রহ, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রকাশ্যে তাঁদের মারা হচ্ছে চড়-থাপ্পড়। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ওই নেতাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
নিগৃহীত ওই নাবালিকা বলেন, “আমাকে বলেছিল, তুলে নিয়ে যাবে। আমার পড়াশোনা বন্ধ করে দেবে। যদু সিং আমাকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টাও করেছিল।” ওই নাবালিকার মা-ও প্রধান, উপপ্রধানদের বিরুদ্ধে সরব হন। এই ঘটনায় আরামবাগের গৌরহাটি ২ পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনরোষের শিকার হচ্ছেন। কাউকে ছোড়া হচ্ছে ডিম, কাউকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূলের বহু প্রধান-উপপ্রধানই এলাকা ছেড়ে চলে গিয়েছেন অথবা ঘরবন্দি হয়ে রয়েছেন। এর ফলে পঞ্চায়েতের কাজ কর্ম প্রভাবিত হচ্ছে। এই আবহে এবার গোরহাটি-২ পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে বিক্ষোভ দেখাল জনতা। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ব্যাপক দুর্নীতি ও অপকর্মের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’