কংগ্রেস, মমতা তৃণমূল, ঋতব্রত তৃণমূলের পর কি এবার একুশে জুলাই শহিদ সমাবেশ করবে এনসিপিআইও? তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদারের কথায় অন্তত তেমনটাই ইঙ্গিত মিলল। তিনি বললেন, “আমার শহিদ-তোমার শহিদ বলে কিছু নেই। শহিদ দিবস আমরাও পালন করব।”
২১ জুলাই কার? একটা সময় যে শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র উত্তরাধিকার ছিল, সেটাই এখন বহুধা বিভক্ত। শহিদ মিনারে কংগ্রেস নিজেদের মতো করে শহিদ সমাবেশ করার ডাক দিয়েছে। ঋতব্রত তৃণমূল গান্ধীমূর্তির সামনে সমাবেশের আয়োজন করেছে। আবার কালীঘাট তৃণমূল ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের অনুমতি না পেয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছে, বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি পেয়েছে। অর্থাৎ একুশে জুলাই ধর্মতলার আশেপাশে তিনটি আলাদা রাজনৈতিক শিবিরের আলাদা আলাদা একুশে জুলাই সমাবেশ হবে। এসবের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারের এনসিপিআই-ই বা পিছিয়ে থাকে কেন?
আরও পড়ুন:
কাকলি এক সংবাদমাধ্যমকে বলেছেন, “যে ঘটনাটা ঘটেছিল, সেটা আমার সামনে হয়েছে। এতে আমার শহিদ, তোমার শহিদ করার কোনও মানে হয় না। পৃথিবীর সকল শহিদকে সম্মান জানানোটা কর্তব্য। আমরাও শহিদ দিবস পালন করব।’ কাকলি বলছেন, “শহিদ কিন্তু সবার। যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ হারিয়েছেন তিনিও শহিদ। যিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রাণ দিয়েছেন তিনিও শহিদ। পৃথিবীর যেকোনও কোণে কোনও বিষয়ে যিনি জীবন দিয়েছেন, তাঁকে সম্মান জানানোটা বাকিদের কাজ।”
তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ বলছেন, “পৃথিবীর যেকোনও কোণে কোনও বিষয়ে যিনি জীবন দিয়েছেন, তাঁকে সম্মান জানানোটা বাকিদের কাজ। খালি আমার শহিদ, তোমার শহিদ, আজকে শহিদ মিনারের শহিদ, নাকি গান্ধী মূর্তির পাদদেশের শহিদ, সেটা কথা নয়। আমরাও সেখানে ছিলাম। পৃথিবীর সকল শহিদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব।” কিন্তু কীভাবে শহিদ দিবস পালন করবে এনসিপিআই? কোন মঞ্চে দেখা যাবে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের? নাকি আলাদা করে কোনও মঞ্চ গড়বেন তাঁরা?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নায়ক ও মহানায়ক! ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ মোদির
-
বাংলাদেশি হয়েও বৈষ্ণবনগরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান! মালদহে আরও এক ‘লাভলি’র খোঁজ
-
সাড়ে ৩ দশক পর! রক্তাক্ত অধ্যায় পেরিয়ে কাশ্মীরে রাম মন্দির বানাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা
-
১৫ বছরেই অধিনায়ক! দলীপ ট্রফিতে নতুন ইতিহাস বৈভব সূর্যবংশীর, কীভাবে এল সুযোগ?
-
অপমানের প্রতিশোধ! ‘গজনির মতোই স্মৃতিভ্রম’, আমিরকে তোপ সোনম ওয়াংচুকের