Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
PM Modi

নায়ক ও মহানায়ক! ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ মোদির

আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মশতবার্ষিকী, তাই আলাদা করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৪:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৪:৩৭

options
link
নায়ক ও মহানায়ক! ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ মোদির zoom
Advertisement

বাংলা ও বাঙালি সংস্কৃতি বিশেষত সিনেজগতে উত্তম কুমার ঠিক কোন অবস্থানে, তা তো আর নতুন করে বলার কিছু নেই। এবার বাঙালির সেই ‘ম্যাটিনি আইডল’কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মাসের শেষ রবিবার, ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। এবছর মহানায়কের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে তাঁকে আলাদা করে স্মরণ মোদির। একইসঙ্গে তিনি অস্কারজয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের কথাও উল্লেখ করেছেন। সত্যজিতের ‘নায়ক’ সিনেমায় ‘মহানায়কে’র অবিস্মরণীয় অভিনয়ের কথা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগামী ৩ সেপ্টেম্বর আমরা প্রবাদপ্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ পালন করতে চলেছি। অভিনয় জগতে তাঁর অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমী মানুষজন। তাঁদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, শ্রী সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমায় তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরা তাঁকে মনে রাখেন এই চরিত্রে। সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না।”

এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগামী ৩ সেপ্টেম্বর আমরা প্রবাদপ্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ পালন করতে চলেছি। অভিনয় জগতে তাঁর অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমী মানুষজন। তাঁদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, শ্রী সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমায় তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরা তাঁকে মনে রাখেন এই চরিত্রে। সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না।”

Advertisement

এই মুহূর্তে উজবেকিস্তান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ‘মন কি বাত’ করেছেন তিনি। আগামী ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মশতবর্ষ বেশ আড়ম্বরের সঙ্গে পালনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এদিন প্রধানমন্ত্রী জানালেন, কেন্দ্রীয় স্তরেও তা উদযাপন করা হবে। এদিন তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠান মন দিয়ে শুনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

PM Narendra Modi pays tribute to Uttam Kumar and Satyajit Ray in Mann Ki Baat
৩০ আগস্ট, রবিবার। মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব ছবি

কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, ‘‘উত্তমের শতবার্ষিকীতে পশ্চিমবঙ্গ সরকার বড় অনুষ্ঠান হবে। মিঠুন মানে মিঠুন চক্রবর্তীকে সেই অনুষ্ঠানের দায়িত্বে। আমিও আমন্ত্রিত ওই অনুষ্ঠানে। আগামী ৪ সেপ্টেম্বর হবে অনুষ্ঠানটি। উত্তম কুমার বাঙালির কাছে কী, তা আর আলাদা করে বলার কিছু নেই। তিনি আমাদের কাছে চিরস্মরণীয়। তাঁর জন্মশতবর্ষ তো পালন করতেই হবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.