সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের ৮ বছর পর মডেলের বাড়িতে হামলা প্রাক্তন স্বামীর। আক্রান্ত তাঁর মা। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মডেল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নরেন্দ্রপুরের শ্রীনগরের বাসিন্দা পিনাকী মজুমদারের সঙ্গে গত ২০১১ সালে বিয়ে হয় মডেল সুচরিতা বিশ্বাসের। বিয়ের বছর চারেকের মধ্যে নানা অশান্তি শুরু হয়। শেষমেশ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন দু’জনে। ২০১৫ সালে পিনাকি ও সুচরিতার বিবাহবিচ্ছেদ হয়।

অভিযোগ, গত ১০ মে প্রাক্তন স্বামী পিনাকী বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মডেলের বাড়িতে আসেন। সেই সময় সুচরিতা বাড়িতে ছিলেন না। মডেলের বাড়িতে হামলা চালায় প্রাক্তন স্বামী পিনাকী। মডেলের মাকে মারধর করে বলেও অভিযোগ। হাতে চোট পান তিনি।

[আরও পড়ুন: বাড়ছে রাসায়নিক মিশিয়ে তৈরি ভাল্লুকের নকল পিত্ত পাচারের কারবার, শুরু জোর তদন্ত]
মডেলের আরও অভিযোগ, পরদিন অর্থাৎ ১১ মে’তেও হামলা চালান পিনাকী ও তাঁর লোকজন। জোর করে গয়নাগাটি কেড়ে নেওয়া হয়। এবং সুচরিতার বাবা-মার কাছ থেকে জোর করে ২ লক্ষ টাকা চেক লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন মডেল। তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: বড়সড় ধাক্কা, প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করল হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!