যাত্রীবাহী বাসে চালকের আসনের নিচ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। অসম-বাংলা সীমানা সংলগ্ন জাতীয় সড়কের ভাঙ্গাপাকড়ি নাকা চেকপোস্টে অসমের নম্বর প্লেটের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ২২ লক্ষ টাকা উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসটিকে আটক করে তল্লাশি চালানো হয়। বাসটি আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে ভুটানের গেলেফুর উদ্দেশে যাচ্ছিল বলে জানা গিয়েছে। টাকা উদ্ধারের ঘটনায় বাসের চালক ও খালাসিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশির সময় বাসের চালকের আসনের নিচে টাকার বান্ডিলগুলির হদিশ মেলে। পরে টাকা গুনে দেখা যায়, সেখানে মোট সাড়ে ২২ লক্ষ টাকা রয়েছে। উদ্ধার হওয়া টাকার মধ্যে মূলত ৫০০ টাকার নোটের বান্ডিল ছিল। পাশাপাশি কয়েকটি ২০০ ও ১০০ টাকার নোটও ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বাসটিতে মহিলা-সহ প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন। বাসটি আটক করার পর যাত্রীদের নামিয়ে তাঁদের তল্লাশি করা হয়। পরবর্তীতে তাঁদের অন্য একটি বাসে করে গন্তব্যের দিকে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।
ঘটনার পর বাসের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে বাসটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার উৎস কী তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি টাকাগুলি কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?