সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের কোভিড গ্রাফ চিন্তা বাড়িয়েছে আমজনতার। পথে ঘাটে ফের মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রণ। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৯৪ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। ২৪ ঘণ্টায় করোনার বলি ৭ রাজ্যবাসী।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২৩৮ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। তারপরই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ২০৩ জন। বীরভূমের সংক্রমিতের সংখ্যা প্রায় দেড়শোর ছুঁইছুঁই। একদিনে সেখানকার ১৪৯ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। পঞ্চাশের বেশি সংক্রমিতের খোঁজ মিলেছে পশ্চিম বর্ধমান, দার্জিলং ও দক্ষিণ দিনাজপুরে। একদিনে মৃত ৭ জনের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার ২ জন করে। জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে একদিনে মৃত ১ জন করে।
[আরও পড়ুন: ‘ভোটে জেতার পর দেখতে পাইনি’, বিজেপি বিধায়ক-সাংসদের নামে ‘নিখোঁজ’ পোস্টার পুরুলিয়ায়]

[আরও পড়ুন: অর্পিতার মামার বাড়িতে আনাগোনা ছিল পার্থর! মন্ত্রী ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জাঙ্গিপাড়া]
সর্বশেষ খবর
-
সেপ্টেম্বরে ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম! চরম সমস্যার আশঙ্কা
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার
-
এসিসি নির্বাচনে বিসিসিআইকে টেক্কা, বড় জয়ে এশীয় ক্রিকেটে প্রভাব বাড়ল পাকিস্তানের?
-
প্রায় দেড়শো ইনজেকশনের যন্ত্রণা! যমজ সন্তানের মা হলেন অনুষ্কা, কী নাম রাখলেন?
-
বঙ্গে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভাসতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য