সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা রুখতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। তা সত্ত্বেও প্রতিদিনই নতুন সংক্রমিত হচ্ছেন রাজ্যবাসী। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬০ জন। যা অত্যন্ত সামান্য হলেও আগের দিনের তুলনায় কম। তবে এক ধাক্কায় বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৩৩ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৬১ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় অনেকটা কম।
[আরও পড়ুন: কাঁকড়া ধরতে নিয়ে বাঘের মুখে মৎস্যজীবী, সঙ্গীদের মরণপণ লড়াইয়ে বাঁচল জীবন]
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৬ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৭, ৫১৬।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৫ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৫৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৮০, ০৮৯। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯৫ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
[আরও পড়ুন: ডাইনি অপবাদ দিয়ে ২৫ হাজার টাকা জরিমানা দাবি! ‘একঘরে’ বাঁকুড়ার পরিবারে]
সর্বশেষ খবর
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের
-
‘যদি অর্থের লোভ থাকত…’, অভয়ার বাবার প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’ নিয়ে কী বললেন রত্না দেবনাথ?
-
ট্রামে চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর! যানজট এড়িয়েই পাতা হবে লাইন, উপায় বাতলালেন পরিবহণমন্ত্রী