COVID-19

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮৬২, খানিকটা কমল মৃত্যু

সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২১, ১৮:৩৪

options
link
Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮৬২, খানিকটা কমল মৃত্যু
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই খুলেছে স্কুল। বহুদিন পর ফের বন্ধুদের পাশে বসে ক্লাস করছে পড়ুয়ারা। এই পরিস্থিতিতেই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। একদিনে রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। তবে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৮ জন। পজিটিভিটি রেট ১.৯৭ শতাংশ। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৩৮ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২২ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় খানিকটা বেশি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ১ জানুয়ারি পালিত হবে ‘ছাত্র দিবস’, মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৯ জন করে। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৬৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে।  ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৬, ৬৫৬। 

Advertisement

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮  জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৪১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭৯, ২৬৪। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৪৩,৮৫০ জনের। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ১,৯৮,৪৪, ৬৬১ জন রাজ্যবাসীর। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: ‘আমার কাছে টাকা চাইবে না, নিজেরা কাজ করো’, প্রশাসনিক বৈঠকে বিধায়কদের ধমক মুখ্যমন্ত্রীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.