গোবিন্দ রায়, বসিরহাট: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে উঠেছিল। উঠোনে শুইয়ে রাখা ছিল তাঁদের চার মাসের ছোট্ট পুত্রসন্তান। অভিযোগ, সেই ঝগড়া চলার সময় রাগের চোটে সেই পুত্রসন্তানকে আছাড় ছিল গর্ভধারিনী মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ইছাপুর গ্রামে। মৃত ওই শিশুর নাম শিব সর্দার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই দম্পতিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাসনাবাদ থানার ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ইছাপুর গ্রামের বাসিন্দা ওই দম্পতি। তুফান সর্দার ও অনিতা সর্দারের মধ্যে মাঝেমধ্যেই বিবাদ হত বলে খবর। আজ শুক্রবার সকাল থেকে দু’জনের মধ্যে প্রচণ্ড বিবাদ চলছিল বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, পুত্র সন্তান-সহ ওই দম্পতি দিন দু’য়েক আগে এক দম্পতির বাড়িতে গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা বাড়ি ফেরেন। তারপর থেকেই দু’জনের মধ্যে প্রবল অশান্তি চলতে থাকে বলে খবর। এমনই জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ, শুক্রবার ফের স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, একে অপরের সঙ্গে মারামারিতেও জড়িয়ে পড়ে। সেসময় চার মাসের শিশুপুত্র শোওয়ানো অবস্থায় ছিল। অভিযোগ, মা অনিতা সর্দার ওই শিশুপুত্রকে তুলে নিয়ে উঠোনে আছাড় দেন। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুর। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেয়। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবা-মাকে আটক করা হয়। কীভাবে মা এই কাজ করতে পারেন? সেই প্রশ্ন উঠেছে।
সর্বশেষ খবর
-
রাহুলের গড় থেকে ‘পিডিএ যাত্রা’ শুরু অখিলেশের, জোটে বিরাট সংখ্যক আসন চাইছে ‘ক্ষুব্ধ’ কংগ্রেস
-
সিপিএম-তৃণমূলের ভালোবাসা! ‘আজাদি’ স্লোগানে মমতাকে ‘টুকরে টুকরে গ্যাং’ কটাক্ষ শুভেন্দুর
-
২৭ লক্ষ নাম বাদের দায় মমতার, বিজেপি-কমিশনের নয়! তোপ শুভেন্দুর
-
রবিতেই শহরজুড়ে পুজোর আকাশ! এ সপ্তাহেই হাওয়া বদল উত্তর-দক্ষিণে?
-
শান্তিপ্রস্তাব নাকজ করতেই আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ ইরানের, মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসের হুঁশিয়ারি