Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
US-Iran Conflict

শান্তিপ্রস্তাব নাকচ করতেই আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ ইরানের, মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসের হুঁশিয়ারি

সম্প্রতি রাষ্ট্রসংঘে ইরানের বিদেশমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা। চুক্তি হলে হরমুজ ফের খোলা এবং যুদ্ধবিরতির আশাপ্রকাশ করেছিলেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৭:৩২

options
link
শান্তিপ্রস্তাব নাকচ করতেই আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ ইরানের, মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসের হুঁশিয়ারি zoom
ইরানে ধ্বংসযজ্ঞ। ছবি: সংগৃহীত।
Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে এবার মুখ খুলল তেহরান। আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ দাগল তারা। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসেরও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন, “আমরা চার-পাঁচ বার আলোচনায় বসেছি।কিন্তু আসলে যা ঘটেছে এবং এখনও যা ঘটছে, তাতে আমাদের আর কোনও আস্থা নেই। আমরা যতই আলোচনায় বসি না কেন, ওরা আমাদের উপর হামলা ও নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করবে।” অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী সতর্ক করে দিয়েছে যে, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন যদি আরও কোনও সামরিক পদক্ষেপ করে, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে ভয়ংকর হামলা চলবে।” তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “আমাদের শর্তগুলি স্পষ্ট। সেগুলি অপরিবর্তিতই রয়েছে। একমাত্র আলোচনার মাধ্যমেই এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি রাষ্ট্রসংঘে ইরানের বিদেশমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা। চুক্তি হলে হরমুজ ফের খোলা এবং যুদ্ধবিরতির আশাপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন ট্রাম্প। তারপরই আমেরিকাকে ‘রক্তচক্ষু’ দেখাল ইরান (US-Iran Conflict)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.